সংবাদ শিরোনাম ::
১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত আত্রাইয়ে নদী থেকে মানসিক প্রতিবন্ধী বৃদ্ধের লাশ উদ্ধার ইতালির রাজধানী রোমে একই পরিবারের ৩ বাংলাদেশি খুন, গুরুতর আহত ১ সংসদ সদস্যের সময় চাওয়ায় স্পিকার বললেন বাকি চাহিয়া লজ্জা দেবেন না’ চুক্তি হতে হবে সমতার ভিত্তিতে, সংসদকে পাশ কাটিয়ে কিছু নয় মাদক থেকে বাঁচতে নিজেদের ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করতে হবে : সেনাপ্রধান লালমনিরহাটে মাদক কারবারীদের হামলায় দুই পুলিশ কর্মকর্তা আহত মালয়েশিয়া ও চীন সফরে দেশের মানুষের স্বার্থ নিয়ে কথা বলেছি ব্রাহ্মণপাড়ায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আধুনিক কৃষি যন্ত্রপাতি বিতরণ

রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে: ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাষ্ট্রীয় পর্যায়ের সংস্কার জাতির আকাঙ্ক্ষা। এটা পূরণ করতে চাই। দুর্নীতি আমাদের ক্যানসারের মতো কুরে কুরে খেয়েছে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) রাতে লক্ষ্মীপুর সার্কিট হাউস সভাকক্ষে জেলা প্রশাসনের কর্মকর্তা ও সুধীজনের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

ধর্ম উপদেষ্টা বলেন, কোনো একটি বিশেষ রাজনৈতিক দল, নেতা বা প্রতীকের প্রতি মানুষের আকর্ষণ থাকতেই পারে। কিন্তু অফিসে দলবাজি করা, নিজের দলের লোককে প্রমোশন ও নিয়োগ দেওয়া এবং ভিন্নমতের লোককে দমিয়ে রাখাটা অপরাধ। আমরা এই গর্হিত সংস্কৃতির অনুশীলন বন্ধ করতে চাই। সুষ্ঠুধারার রাজনৈতিক সংস্কৃতির বিকাশ ঘটাতে চাই। ধর্ম উপদেষ্টা আরো বলেন, পরিবর্তিত পরিস্থিতিতে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়েছি। আমরা সংস্কার করতে চাই। দুর্নীতি আমাদেরকে ক্যানসারের মতো কুরে কুরে খেয়েছে। রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে। টাকা কামাতে হবে এবং সেই টাকা বিদেশে পাচার করতে হবে- এই কালচারটা আমরা পরিবর্তন করতে চাই।

ড. খালিদ বলেন, সব সরকারি কর্মকর্তাকে সম্পদের হিসাব দিতে হবে। আমরা যারা উপদেষ্টা আছি তারাও সম্পদের হিসাব দিচ্ছি। সম্পদ যদি বৃদ্ধি পায় তার জবাবদিহি করতে হবে। সুশাসন ও জবাবদিহি ছাড়া একটি রাষ্ট্র চলতে পারে না।

উপদেষ্টা বলেন, আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে আছি। রাষ্ট্রীয় পর্যায়ে সংস্কার জাতির আকাঙ্ক্ষা। এ আকাঙ্ক্ষা পূরণ করতে হবে। অগ্রাধিকারভিত্তিতে আমাদের প্রথম কাজ হলো আইনশৃঙ্খলা ব্যবস্থা পুনর্বহাল করা। রাজনৈতিক স্থিতিশীলতা ও অর্থনৈতিক অবস্থার উন্নতি হলেই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জনকারী দলের কাছে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হস্তান্তর করে আমরা বিদায় নিতে চাই।

তিনি আরও বলেন, দুর্গাপূজা আসছে। নাশকতা করার নানারকম পথ আছে। দেশের ভেতরে ও বাইরে কিছু মানুষ রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ হয়ে আন্তঃধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয় এবং এরূপ ঘটনা ঘটিয়ে সরকারকে বিব্রত করতে চায়, বেকায়দায় ফেলতে চায়। তিনি এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার এবং জেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা প্রদান করেন।

এ সময় লক্ষ্মীপুরের জেলা প্রশাসক সুরাইয়া জাহান, পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাই রাফিন সরকার, উপদেষ্টার একান্ত সচিব ছাদেক আহমদসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ

রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি বাসা বেঁধেছে: ধর্ম উপদেষ্টা

আপডেট সময় ১১:৪১:৫৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৫ সেপ্টেম্বর ২০২৪