ঢাকা ০৪:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

বাংলাদেশে ডিজেল পাইপলাইন সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করল ভারত

ইন্ডিয়া-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইন সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করেছে ভারত। বাংলাদেশে বর্তমান রাজনৈতিক সংকটের কারণে এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে একটি সূত্র। পাইপলাইনটি দিয়ে ২০২৩ সালের মার্চে ভারত থেকে বাংলাদেশে ডিজেল আমদানি শুরু হয়।

এই পাইপলাইন বাংলাদেশের আরও গভীরে সম্প্রসারণের কথা ছিল। তবে সে পরিকল্পনা স্থগিত করা হয়েছে বলে রোববার (১ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম লাইভমিন্ট।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারত-বাংলাদেশ ফ্রেন্ডশিপ পাইপলাইনের (আইবিএফপি) মাধ্যমে প্রতিবেশী বাংলাদেশে ডিজেল বহনে ভারতের পরিকল্পনা বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকটের কারণে অনেকটা স্থবির হয়ে গেছে।

বিষয়টি সম্পর্কে অবগত তিনজন ব্যক্তি বলেছেন, ১৩১ কিলোমিটার দীর্ঘ এই পাইপলাইন বাংলাদেশের পার্বতীপুরের বাইরেও প্রসারিত করার প্রস্তাব ছিল। তবে ভারত সরকার এখন এ পাইপলাইন সম্প্রসারণের বিষয়টিতে বিরতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে এ পাইপলাইনটি পার্বতীপুরেই শেষ হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, গত বছরের মার্চ মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের শিলিগুড়ি থেকে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুরের একটি তেল ডিপো পর্যন্ত বিস্তৃত আন্তঃসীমান্ত পাইপলাইনটি উদ্বোধন করেছিলেন।

আইবিএফপি পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে বছরে ১০ লাখ টন হাই-স্পিড ডিজেল (এইচএসডি) বাংলাদেশে পরিবহন করার ক্ষমতা রয়েছে এবং বর্তমানে বাংলাদেশের উত্তরাঞ্চলীয় সাতটি জেলায় এ পাইপলাইন দিয়ে ডিজেল সরবরাহ হয়ে থাকে।

বাংলাদেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে নিরবচ্ছিন্নভাবে জ্বালানি তেল সরবরাহের জন্য শেখ হাসিনা ও নরেন্দ্র মোদি ২০১৮ সালের সেপ্টেম্বর মাসে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে শিলিগুড়ি মার্কেটিং রেল টার্মিনালে এ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন।

পাইপলাইনটি ভারত ও বাংলাদেশের মধ্যে নির্মিত প্রথম আন্তঃসীমান্ত জ্বালানি পাইপলাইন। ২০২০ সালে এ পাইপলাইন স্থাপনের কাজ শুরু হয়েছিল এবং এ প্রকল্পে ব্যয় হয়েছিল ৫২০ কোটি টাকা, যার মধ্যে ভারত সরকার দিয়েছিল ৩৩৭ কোটি টাকা।

তবে এ পাইপলাইন চুক্তি নিয়ে ছিল নানা বিতর্ক। যে চুক্তির আওতায় এই পাইপলাইন তৈরি করা হয়েছিল এবং ডিজেল আমদানি করা হচ্ছিল তাতে কি আছে তা বিস্তারিত প্রকাশ না করায় এ চুক্তির স্বচ্ছতা নিয়ে উঠেছিল প্রশ্ন। অনেকে উদ্বেগ প্রকাশ করেছিলেন, বাংলাদেশ জ্বালানির ক্ষেত্রে অতিমাত্রায় ভারতনির্ভর হয়ে পড়ছে কিনা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

বাংলাদেশে ডিজেল পাইপলাইন সম্প্রসারণের পরিকল্পনা স্থগিত করল ভারত

আপডেট সময় ০৮:২৮:৩৩ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪