ঢাকা ০৪:২৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

শাহজালালে আড়াই কোটি টাকার সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর , দুই নারী আটক

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুই কোটি ৬৪ লাখ টাকা (২ কেজি ৭৮৪ গ্রাম) মূল্যের সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর। এ ঘটনায় দুবাই থেকে আসা ছনিয়া আক্তার ও ছালমা বেগম নামে দুই নারীকে আটক করা হয়েছে।

সোমবার (২ সেপ্টেম্বর) সকালে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী ওই দুই নারীর কাছ থেকে এ সোনার বার জব্দ করা হয়েছে। বিষয়টি গণমাধ্যম কে নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত সার্কেল মো. মিজানুর রহমান।

শুল্ক গোয়েন্দা জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুবাই থেকে চট্টগ্রাম হয়ে আসা বিমানটি অবতরনের পর ইমিগ্রেশন কাউন্টারের কাছ হতে ছনিয়া আক্তার ও ছালমা বেগম নামের যাত্রীদের শনাক্ত করে কাস্টমস হলের গ্রীন চ্যানেলে আনা হয়। সেখানে তাদের হাতব্যাগ স্ক্যানিং করে সোনার অস্তিত্ব পাওয়া যায়।

পরে গ্রিন চ্যানেলের ইনভেন্ট্রি টেবিলে বিভিন্ন সংস্থার উপস্থিতিতে ব্যাগগুলো খোলা হয়। হাতব্যাগের মধ্য থেকে কালো স্কচ টেপে মোড়ানো দুটি বান্ডিল সোনার ২৪টি বার জব্দ করা হয়। জব্দ করা সোনার মোট ওজন ২ দশমিক ৭৮৪ কেজি। সেগুলো ঢাকা কাস্টম হাউসের গুদামে জমা দেওয়ার পাশাপাশি বিমানবন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

শাহজালালে আড়াই কোটি টাকার সোনা জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর , দুই নারী আটক

আপডেট সময় ০৫:১০:০১ অপরাহ্ন, সোমবার, ২ সেপ্টেম্বর ২০২৪