ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক এয়ারলাইনস ও শিপিং কোম্পানির পাওনা পরিশোধে নতুন নিয়ম মানসিক অস্থিরতা ও বিষাদ থেকে মুক্তির দোয়া ব্রাজিলের অধিনায়কের আর্মব্যান্ড উঠছে রাফিনহার হাতে কেন্দ্রীয় ব্যাংক কর্মকর্তা সুমনকে ঘিরে জালিয়াতির নানা তথ্য ফাঁস বোয়িং-এয়ারবাস থেকে ৩৫ উড়োজাহাজ কিনছে সরকার: বিমানমন্ত্রী ইতালির ৩০০ স্কুলে বোমা হামলার হুমকি, ‘সাইবার হামলা’ বললেন শিক্ষামন্ত্রী ঠিকাদারের উপহার ঘুষ নয়—প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার চায় টিআইবি উজবেকিস্তানের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের দ্বিপক্ষীয় বৈঠক ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ওয়াজ উদ্দিনের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগ

এবার নেতানিয়াহুকে হটাতে একাট্টা ইসরাইলের বিরোধী দলগুলো

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর নির্দেশে গাজায় চালানো হচ্ছে বর্বরতা। গত প্রায় এক বছরে ফিলিস্তিনে ১০ হাজারের বেশি বাড়ি বোমা হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহতের সংখ্যা ৪০ হাজারের বেশি। যার মধ্যে বেশিরভাগই নারী ও শিশু।

গাজায় নেতানিয়াহু সরকারের নির্দেশে চালানো এমন বর্বরতাকে এখন আর সমর্থন দিতে পারছে না ইসরাইলের বিরোধীদলগুলোও। যার প্রেক্ষিতে নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে সম্মত হয়েছেন দলগুলোর নেতারা।

গাজা যুদ্ধের জেরে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে অপসারণের বিষয়ে আলোচনার জন্য বিরোধী দলগুলোর নেতাদের জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাটদের চেয়ারম্যান ইয়ার গোলান।

গোলান সামাজিক যোগাযোগামাধ্যম এক্স অ্যাকাউন্টে পোস্ট করা এক বার্তায় বলেছেন, ‘আজ, আমি বিরোধী দলে থাকা আমার সমস্ত বন্ধুদের কাছে একটি স্পষ্ট আহ্বান জানাতে এসেছি: আসুন একটি নতুন পথে যাত্রা করি। ইসরাইল একটি জরুরি অবস্থার মধ্যে রয়েছে। রাজনৈতিক, নিরাপত্তার দিক থেকে, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে এবং সাংবিধানিকভাবে ভেঙে পড়ছে। আমাদের চারপাশে সবকিছু ভেঙ্গে পড়ছে। আমাদের অবশ্যই সমন্বিত, নিয়মতান্ত্রিক এবং ধারাবাহিকভাবে কাজ করতে হবে।’

গোলান বিরোধী দলের নেতাদের কাছে বার্তায় আরও বলেছেন, ‘আমরা একটি যুদ্ধের মধ্যে আছি। ৩২৮ দিন ধরে বন্দি অবস্থায় আছি, হাজার হাজার বাস্তুচ্যুত মানুষ, অর্থনীতি ভেঙে পড়ছে। রিজার্ভ অফিসার ও সৈন্যরা টানেলের শেষে কোনো আলো না দেখেও দীর্ঘ সময় ধরে লড়াই করছে। সরকারের প্রতি জনগণের আস্থার সম্পূর্ণ অভাব দেখা দিয়েছে। শুধুমাত্র রাজনৈতিক বিবেচনার ভিত্তিতে নেওয়া সিদ্ধান্তগুলি আমাদের সকলকে এই অবস্থানে আসতে বাধ্য করেছে।’

গোলানের বিবৃতি এবং বার্তার প্রতিক্রিয়ায়, ইসরাইলি বিরোধী নেতা ইয়ার ল্যাপিড এক্সে লিখেছেন, ‘দেশকে ধ্বংসকারী বিপর্যয়কর সরকারকে উৎখাত না করা পর্যন্ত আমরা পর্দার সামনে এবং পিছনে বিরোধী দলের সকল অংশের সাথে কাজ চালিয়ে যাব।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

৩ হাজার ৬৬০ কোটি টাকার সম্পদের মালিক ‘টাইটানিক’-এর জ্যাক

এবার নেতানিয়াহুকে হটাতে একাট্টা ইসরাইলের বিরোধী দলগুলো

আপডেট সময় ১২:০৬:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অগাস্ট ২০২৪