সংবাদ শিরোনাম ::
সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক নোরা ফাতেহির সঙ্গে নতুন গানে আবারও সঞ্জয় রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রীর মালয়েশিয়া-চীন সফর পররাষ্ট্রনীতির মানদণ্ড নিশ্চিত করেছে ১৪৪ ধারা ভঙ্গ করে পরীক্ষা চলাকালীন সময়ে হোন্ডার ম্যাংগো ফেস্ট, উচ্চস্বরে মাইক বাজিয়ে পরিবেশ দূষণ আত্রাইয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

বিজেপির ‘বাংলা বনধ’ কর্মসূচি আজ, মমতার পদত্যাগ দাবি

পশ্চিমবঙ্গে আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদী বিক্ষোভ ভিন্ন দিকে মোড় নিতে শুরু করেছে। এই আন্দোলন এখন পরিণত হয়েছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের এক দফা দাবিতে।

মঙ্গলবার (২৭ আগস্ট) ‘নবান্ন’ ঘেরাও করে আন্দোলনকারীরা। অনেক জায়গায় পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ায় আন্দোলনকারীরা। আটক করা হয় অন্তত দুই শতাধিক বিক্ষোভকারীকে। এর জেরে আজ বুধবার (২৮ আগস্ট) পশ্চিমবঙ্গে ১২ ঘণ্টার ‘বাংলা বনধের’ ডাক দিয়েছে রাজ্য বিজেপি।

গেল লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে পেরে উঠতে পারেনি বিজেপি। কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গের রাজনীতিতে বিভিন্নভাবে চেষ্টা করেও তৃণমূলকে বেকায়দায় ফেলতে পারেনি। এবার আরজি কর ইস্যুতে মমতাবিরোধী ক্ষোভ কাজে লাগাচ্ছে বিজেপি। বলা যায়, রাজনৈতিকভাবে ফায়দা তুলতে মরিয়া হয়ে উঠেছে তারা।

আনন্দবাজার জানিয়েছে, বুধবার বন্ধ সফল করতে নানা পরিকল্পনা নিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্ব। =সকাল থেকেই পথে নেমেছে বিজেপি। বেশ কিছু জায়গায় তৃণমূলের সঙ্গে সংঘর্ষেও জড়িয়েছে তারা। ইতোমধ্যে রাজ্যের বিভিন্ন জায়গায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভে নেমেছে বিজেপির কর্মীরা। শহরের বিভিন্ন এলাকায় বাজার বন্ধ এবং মেট্রো পরিষেবা অচল করে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের।

সকাল থেকে পূর্ব মেদিনীপুর, কোচবিহার, কৃষ্ণনগর, মালদহ, রানাঘাট, মুর্শিদাবাদ, শিয়ালদহসহ বিভিন্ন স্টেশনে রেল চলাচল ব্যাহত হয়েছে। রাজ্যের রাজধানী কলকাতা শহরের আশপাশের বিভিন্ন স্টেশনে ‘রেল রোকো’ পরিকল্পনাও রয়েছে বিজেপির।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান

বিজেপির ‘বাংলা বনধ’ কর্মসূচি আজ, মমতার পদত্যাগ দাবি

আপডেট সময় ১১:২২:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অগাস্ট ২০২৪