ঢাকা ০৪:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

পেকুয়ায় ছুরিকাঘাতে শ্রমিক দল নেতা নিহত

কক্সবাজারের পেকুয়ায় সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের লাইন দখল আধিপত্য নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে শহিদুল ইসলাম ওরফে শওকত (৩৮) নামের এক শ্রমিকদল নেতা নিহত হয়েছেন। এ সময় তার ভাই মো. শাকের (২৮) ও চাচাতো ভাই মো. তারেক (২৪) আহত হন।

শওকত পেকুয়া সদর ইউনিয়নের ভোলাইয়াঘোনা এলাকার মৃত শফিউল আলমের ছেলে। পেকুয়া সদর ইউনিয়নের পশ্চিম জোন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন শওকত। আহতদের পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই মারা যান শওকত।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে পেকুয়া বাজারের পশ্চিম পাশে স্লুইসগেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, শেখ হাসিনা সরকার পতনের পর পেকুয়া সিএনজি অটোরিকশা লাইন নিয়ে দুটি পক্ষ তৈরি হয়েছে। একটি পক্ষের নেতৃত্ব দেন সদর ইউনিয়নের পশ্চিম জোন শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম ওরফে শওকত ও অপরপক্ষের নেতৃত্ব দেন সাবেক সহ-সভাপতি বদিউল আলম ও সাজ্জাদুল ইসলাম। সিএনজি অটোরিকশা লাইন দখলের অভ্যন্তরীণ কোন্দলের জেরে হতাহতের ঘটনাটি ঘটেছে। তবে লাইন দখলের দুটি গ্রুপই উপজেলা শ্রমিক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ ও সিনিয়র সহ-সভাপতি ওসমান গনির অনুসারী।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইলিয়াছ বলেন, হামলার খবর শুনার পরই ঘটনাস্থলে পুলিশ গেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত, কেন খুন হলো সব তথ্য সংগ্রহ করেছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

পেকুয়ায় ছুরিকাঘাতে শ্রমিক দল নেতা নিহত

আপডেট সময় ০৬:৪২:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪