ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচার, উদ্বেগ জানাল ভারত জগন্নাথপুরে আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা বিধিবহির্ভূত পদোন্নতি আশিকুজ্জামানের, বিভাগীয় মামলার সুপারিশ মানসুরার বিরুদ্ধে বিআইডব্লিউটিসিতে আশিক-মানসুরা সিন্ডিকেটের দুর্নীতি সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: শফিকুর রহমান জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলনে শাহজাহান খান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের সড়ক অবরোধ ও ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীনের মৃত্যু ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলমের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর অভিযোগ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

আ.লীগের ৮০ শতাংশ দখলে নিয়েছে তারা: জামায়াত আমির

হাসিনা সরকারের পতনের পর আওয়ামী লীগের সাজানো অনেক প্রতিষ্ঠান একটি দল দখলে নিয়েছে- এমন সংবাদ ছড়িয়ে পড়েছিল সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন স্তরে। এবার বিষয়টি নিয়ে কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২৬ আগস্ট) বাংলাদেশ জামায়াতে ইসলামির মেডিক্যাল থানা শাখার উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি বিষয়টি নিয়ে কথা বলেন।

জামায়াত আমির বলেন, যারা রাজনীতি করেন মানুষের মনের ভাষা তাদের পড়তে হবে। মনের সাহিত্য পড়তে হবে। যদি আমরা না পারি আমরাও ব্যর্থ। আল্লাহর শুকরিয়া, ওই ধরনের বাড়াবাড়ির মধ্যে আমরা যাইনি।

তিনি বলেন, একদিকে শহিদ পরিবারগুলো আহাজারি করছে। আহতরা হাসপাতালের বেডে কাতরাচ্ছেন। ইতোমধ্যে বন্যার ভয়াবহতা শুরু হয়েছে। যারা জনগণের জন্য রাজনীতি করে না তাদের উচিত এ বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো। এ সময়টা ওখানে না দাঁড়িয়ে নির্বাচন নির্বাচন জিকির করলে জাতি এটাকে কবুল করবে?

তাদের তো নির্বাচন লাগেও না। ইতোমধ্যে যা দখল করেছিল ফুটপাত থেকে শুরু করে সব দখলে নিয়েছে। যা আওয়ামী লীগ ১৫ বছরে সাজিয়েছিল সব তারা দখলে নিয়ে নিয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচার, উদ্বেগ জানাল ভারত

আ.লীগের ৮০ শতাংশ দখলে নিয়েছে তারা: জামায়াত আমির

আপডেট সময় ১১:০৬:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪