ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচার, উদ্বেগ জানাল ভারত জগন্নাথপুরে আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা বিধিবহির্ভূত পদোন্নতি আশিকুজ্জামানের, বিভাগীয় মামলার সুপারিশ মানসুরার বিরুদ্ধে বিআইডব্লিউটিসিতে আশিক-মানসুরা সিন্ডিকেটের দুর্নীতি সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: শফিকুর রহমান জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলনে শাহজাহান খান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের সড়ক অবরোধ ও ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীনের মৃত্যু ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলমের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর অভিযোগ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

বন্যার্তদের সহায়তায় রেড ক্রিসেন্টকে ১ লাখ মার্কিন ডলার অনুদান চীনের

বাংলাদেশে সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিকে ১ লাখ ডলার অনুদান দিয়েছে চীনা রেড ক্রিসেন্ট সোসাইটি।

সোমবার (২৬ আগস্ট) চীনা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে এ সহায়তা দিয়েছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অধ্যাপক ডা. এমইউ কবীর চৌধুরীর কাছে এই চেক হস্তান্তর করেন তিনি।

এ সময় বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান লুৎফুর রহমান চৌধুরী হেলাল, মহাসচিব কাজী শফিকুল আযম, ঢাকায় চায়না দূতাবাসের থার্ড সেক্রেটারি ঝু ইয়ং, কালচারাল কাউন্সিলর লি শাওপেং, সোসাইটির যুব স্বেচ্ছাসেবক বিভাগের পরিচালক ইমাম জাফর সিকদার, ডিজাস্টার রেসপন্স বিভাগের পরিচালক মো. মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে সম্প্রতি আঘাত হেনেছে বিধ্বংসী বন্যা। এতে প্রাণ ও সম্পত্তির বিপুল ক্ষতি হয়েছে। চীনের সরকার ও জনগণ বাংলাদেশের জনগণের জন্য গভীর উদ্বেগ ও সহানুভূতি প্রকাশ করেছে। প্রাকৃতিক দুর্যোগের সম্মুখীন একটি দেশ হিসেবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার এবং জনগণের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছে চীন। দুর্যোগ নির্দয় হলেও মানুষ সহানুভূতিশীল।

এর আগে, রাষ্ট্রদূত ইয়াও ওয়েন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশের বন্যা ত্রাণ প্রচেষ্টাকে সমর্থন করার জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে ২০ হাজার ডলার দান করেন। ওই সময় চীনা রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ১ লাখ ডলার প্রদানের ঘোষণা দেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচার, উদ্বেগ জানাল ভারত

বন্যার্তদের সহায়তায় রেড ক্রিসেন্টকে ১ লাখ মার্কিন ডলার অনুদান চীনের

আপডেট সময় ০১:০৯:২৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪