ঢাকা ১২:৫৪ অপরাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

সাবেক এমপি সালাম মুর্শেদীর পিএস আটক

ভারতে পালিয়ে যাওয়ার সময় সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট থেকে খুলনার সাবেক সংসদ সদস্য (এমপি) সালাম মুর্শেদীর ব্যক্তিগত সচিব (পিএস) ও খুলনার রূপসা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চঞ্চল কুমার মিত্রকে আটক করেছে বিজিবি।

সোমবার বিকেল ৪টার দিকে চঞ্চল কুমার মিত্র পাসপোর্ট ও ভিসা নিয়ে ভোমরা চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করছিলেন।

সাতক্ষীরা বিজিবির ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. আশরাফুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সাবেক সংসদ সদস্য সালাম মুর্শেদীর বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) অর্থ আত্মসাতের মামলার অনুসন্ধান চলমান রয়েছে। একই এলাকার বাসিন্দা এবং একান্ত সহকারী হিসেবে চঞ্চল কুমার মিত্র সাবেক এমপি সালাম মুর্শেদীর অপকর্মের সহযোগী হিসেবে পরিচিত।

লে. কর্নেল মো. আশরাফুল হক বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানতে পেরেছি এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে মারামারির জন্য খুলনার রূপসা থানায় আটক চঞ্চল কুমার মিত্রের বিরুদ্ধে মামলা রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

সাবেক এমপি সালাম মুর্শেদীর পিএস আটক

আপডেট সময় ০১:১০:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪