ঢাকা ০২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

জামিনে মুক্ত হলেন মুফতি জসিম উদ্দিন রাহমানী

গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার রাজীব হায়দার হত্যা মামলায় দণ্ডিত আসামি কথিত আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান মুফতি জসীম উদ্দিন রাহমানী জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার বেলা পৌনে ১২ টায় কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের তিনি ছাড়া পান।

জেলার মোহাম্মদ লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মুফতি জসিম উদ্দিন রাহমানী সন্ত্রাসবিরোধী আইনে দায়ের হওয়া মামলায় জামিন পেয়েছেন। জামিনের কাগজপত্র যাচাই বাছাই শেষে তাকে মুক্তি দেওয়া হয়েছে।

মুফতি জসিম উদ্দিন রাহমানী বরগুনা জেলার সদর থানার খাজুর তোলা গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে।

তার মুক্তির খবরে সকাল থেকেই কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে অবস্থান করেন তার বড় ভাই মো. আব্দুল খলিল, মো. আব্দুল জলিল, মো. আইয়ুব আলী এবং তার অনুসারী শায়েখ আব্দুল্লাহ ওরফে নজরুল ইসলামসহ অন্যান্য অনুসারীরা।

জানা যায়, তার বিরুদ্ধে ২০০৮ সালে ৬ ফেব্রুয়ারি উত্তরা পশ্চিম থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় গতকাল ২৫ আগস্ট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে তিনি জামিন প্রাপ্ত হন। এছাড়াও তার বিরুদ্ধে আরও তিনটি মামলা প্রত্যাহার করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

জামিনে মুক্ত হলেন মুফতি জসিম উদ্দিন রাহমানী

আপডেট সময় ০৩:৫৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪