সংবাদ শিরোনাম ::
আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ ট্রাম্পের বিরুদ্ধে মামলা করলেন আইসিসির তিন বিচারক গণমাধ্যম খাতে সহযোগিতায় বাংলাদেশ-চীনের মধ্যে চারটি সমঝোতা স্মারক স্বাক্ষর হোটেল রুমে স্বামী, পাকিস্তান নারী ক্রিকেট দলের ঘরে বিবাদ ১ টাকার দুর্নীতি বের করতে পারলে ইস্তফা দেবো: হাসনাত  আশুরা মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় : রাষ্ট্রপতি তিস্তা মহাপরিকল্পনায় কারিগরি সহায়তা দিতে আগ্রহী চীন নরসিংদীতে কুকুরের গলায় ইট বেঁধে নদীতে নিক্ষেপ, যুবক আটক ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা

ঝাল বেড়েছে কাঁচামরিচের, কেজি ১ হাজার

চট্টগ্রামের বাজারগুলোতে ঝাল বেড়েছে কাঁচামরিচে। যাদের কাছে মজুত আছে তারা বিক্রি করছেন কেজি ৯০০ থেকে ১ হাজার টাকা দরে। তবে বাজারে প্রায় দোকানে কাঁচামরিচ নেই বললেই চলে।

দোকানিদের সঙ্গে কথা হলে তারা জানান, বন্যা পরিস্থিতিতে সরবরাহ সংকটে চট্টগ্রামে কাঁচা মরিচের দাম আকাশ ছোঁয়া। কোনো কোনো বাজারে মিলছেই না কাঁচামরিচ। খুচরা বাজারে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ৯০০ থেকে ১০০০ টাকায়।

রোববার (২৫ আগস্ট) সকালে নগরের চকবাজার, কাজীর দেউড়ি ও বহদ্দারহাট, চৌমুহনী ও ফকিরহাট বাজারে গিয়ে এ চিত্র দেখা গেছে।

হানিফ হোটেল ব্যবসায়ী মো. রকি জানায়, কাস্টমাররা ভাতের সঙ্গে কাঁচামরিচ চায়। কিন্তু বাজারে মরিচের দামের যে অবস্থা তাতে মনে হচ্ছে তরকারির সঙ্গেও কাঁচামরিচ দেওয়া সম্ভব হবে না। কাঁচামরিচ না কিনেই বাজার থেকে ফেরত এসেছি। নগরের বহদ্দারহাট, কাজীর দেউড়ি ও কর্ণফুলী কমপ্লেক্স বাজারে দোকানিরা ১০০ গ্রাম মরিচ বিক্রি করছেন ৮০ থেকে ৯০ টাকায়।

ব্যবসায়ীরা জানিয়েছেন, চট্টগ্রামের বাজারে অধিকাংশ সবজি বগুড়া, ফরিদপুর ও জামালপুরসহ বিভিন্ন জেলা থেকে আসে। বন্যার কারণে গত তিনদিন কাঁচামরিচসহ সবজি আসছে না। এ সুযোগে কয়েক গুণ দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু বিক্রেতারা।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপপরিচালক (চট্টগ্রাম) মোহাম্মদ ফয়েজ উল্যাহ জানায়, কাঁচামরিচ বাজারে সরবরাহ না থাকলেও দাম বাড়তি নেওয়ার সুযোগ নেই। অসাধু বিক্রেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইজিপির সঙ্গে জাতিসংঘ বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টার সাক্ষাৎ

ঝাল বেড়েছে কাঁচামরিচের, কেজি ১ হাজার

আপডেট সময় ১০:৪৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪