ঢাকা ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জগন্নাথপুরে আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা বিধিবহির্ভূত পদোন্নতি আশিকুজ্জামানের, বিভাগীয় মামলার সুপারিশ মানসুরার বিরুদ্ধে বিআইডব্লিউটিসিতে আশিক-মানসুরা সিন্ডিকেটের দুর্নীতি সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: শফিকুর রহমান জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলনে শাহজাহান খান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের সড়ক অবরোধ ও ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীনের মৃত্যু ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলমের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর অভিযোগ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন ইস্তাম্বুলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভিভিআইপি অভ্যর্থনা

আনসারের ১৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ১৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের মধ্যে উপমহাপরিচালক পদমর্যাদার ৯ জন এবং পরিচালক পদমর্যাদার ১০ জন রয়েছেন।

রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ আনসার শাখা-১ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এ বদলির আদেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী- গাজীপুর সফিপুরের আনসার ও ভিডিপি একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট মো. নূরুল হাসান ফরিদীকে খুলনা রেঞ্জে, চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিচালক মো. সাইফুল্লাহ রাসেলকে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে (অপারেশনস), খুলনা রেঞ্জের উপমহাপরিচালক শাহ আহমদ ফজলে রাব্বীকে রাজশাহী রেঞ্জে, সিলেট রেঞ্জের উপমহাপরিচালক মোহাম্মদ আবদুল আউয়ালকে ময়মনসিংহ রেঞ্জে, রাজশাহী রেঞ্জের উপমহাপরিচালক কামরুন নাহারকে ডেপুটি কমান্ড্যান্ট হিসেবে গাজীপুর সফিপুরের আনসার ও ভিডিপি একাডেমি, সদর দপ্তরের উপমহাপরিচালক (অপারেশনস) মো. ফখরুল আলমকে বরিশাল রেঞ্জে, ময়মনসিংহ রেঞ্জের উপ-মহাপরিচালক মো. সাইফুর রহমানকে চট্টগ্রাম রেঞ্জে, বরিশাল রেঞ্জের উপমহাপরিচালক মো. আশরাফুল আলমকে ঢাকা রেঞ্জে এবং ঢাকা রেঞ্জের উপমহাপরিচালক মো. জিয়াউল হাসানকে সিলেট রেঞ্জে বদলি করা হয়েছে।

এ ছাড়া সদর দপ্তরের ভিডিপি (প্রশিক্ষণ) পরিচালক মোহাম্মদ আমিন উদ্দিনকে খাগড়াছড়ি দিঘীনালা জামতলা ১৭ আনসার ব্যাটালিয়নে, সদর দপ্তরের পরিচালক (অঙ্গীভূতকরণ) মো. আহসান উল্লাহকে ঠাকুরগাঁও ৩৯ আনসার ব্যাটালিয়নে, রাঙামাটি কাপ্তাই শিলছড়ির পরিচালক মোহাম্মদ সাইফুজ্জামানকে সদর দপ্তরের পরিচালক (অঙ্গীভূতকরণ), সদর দপ্তরের পরিচালক (অপারেশনস) সৈয়দ ইফতেহার আলীকে রাঙ্গামাটি কাপ্তাই শিলছড়ির ৩৫ আনসার ব্যাটালিয়নে, বান্দরবান লামা চম্পাতলীর পরিচালক মুহাম্মদ নূরে আলম সিদ্দিকীকে সদর দপ্তরের পরিচালক (অপারেশনস), সদর দপ্তরের পরিচালক (প্রকল্প-প্রশিক্ষণ) তাসকিন আরাকে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপি একাডেমিতে, গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপির পরিচালক সারোয়ার জাহান চৌধুরীকে বরিশাল রেঞ্জের পরিচালক, সদর দপ্তরের পরিচালক (প্রশাসন) জাহানারা আক্তারকে গাজীপুরের সফিপুর আনসার ও ভিডিপির পরিচালক, খাগড়াছড়ি দিঘীনালা জামতলার পরিচালক ফাতেমা-তুজ-জোহরাকে সদর দপ্তরের পরিচালক (ভিডিপি-প্রশিক্ষণ) এবং রাঙামাটি ঘাগড়ার পরিচালক মুন মুন সুলতানাকে সদর দপ্তরের পরিচালক (প্রশাসন) হিসেবে বদলি করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জগন্নাথপুরে আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা

আনসারের ১৯ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

আপডেট সময় ১০:৩৫:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অগাস্ট ২০২৪