ঢাকা ০৮:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচার, উদ্বেগ জানাল ভারত জগন্নাথপুরে আদালতের রায় অমান্য করে খাস কালেকশন ইজারা, সংখ্যালঘু পরিবারের জমি দখলের চেষ্টা বিধিবহির্ভূত পদোন্নতি আশিকুজ্জামানের, বিভাগীয় মামলার সুপারিশ মানসুরার বিরুদ্ধে বিআইডব্লিউটিসিতে আশিক-মানসুরা সিন্ডিকেটের দুর্নীতি সরকার ব্যর্থ হলে বিরোধী দল বসে থাকবে না: শফিকুর রহমান জমি নিয়ে বিরোধে পাল্টাপাল্টি অভিযোগ, সংবাদ সম্মেলনে শাহজাহান খান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের সড়ক অবরোধ ও ভাঙচুর, পুলিশের গাড়িতে আগুন ভোলাহাটে সড়ক দুর্ঘটনায় বীরমুক্তিযোদ্ধা জালাল উদ্দীনের মৃত্যু ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফিরোজ আলমের বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার ও অবৈধ সম্পদ অর্জনের চাঞ্চল্যকর অভিযোগ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের আর্থিক সহায়তা দিল জেলা প্রশাসন

মানুষের ঢল-ফুলেল শুভেচ্ছায় সিক্ত রাফেজ হাওলাদার

বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের সাবেক ছাত্রদলের সভাপতি ও উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি রাফেজ হাওলাদার ঢাকা থেকে হাকিমুউদ্দিন লঞ্চ ঘাটে এলে তাকে শুভেচ্ছা জানাতে হাজারো মানুষের ঢল নেমেছে।

আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটার দিকে ঢাকা থেকে হাকিমুউদ্দিন লঞ্চ ঘাটে নামেন, এই সময় তাকে শুভেচ্ছা জানাতে লঞ্চ ঘাটে উপস্থিত ছিলেন মো.আবদুল হান্নান,মো. মাসুম সেবজাল, মো.মাকসুদ, মো.হাসনাইন বাসেদ, পাভেল হাওলাদার, রিয়াজ ফরাজী, ফয়সাল হাওলাদার টবগী ইউনিয়নের সাবেক ছাত্রনেতা রেদোয়ান মীর, নয়ন ফরাজী, মিরাজ কাজী, ইমরান, ফারুক জসিম,ফিরোজ, রুম্মান, সুমন হাবিব ডাক্তার সহ অনেকই। দুপুর আড়াইটা পর থেকেই পুরো লঞ্চ ঘাটের আঙ্গিনা কানায় কানায় পূরণ হয়ে যায়। আশপাশের রাস্তায়ও অবস্থান নেয় কর্মীরা

রাফেজ হাওলাদারকে এক নজর দেখতে দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সি মানুষ ফুলেল শুভেচ্ছা জানাতে আসে। সকলের সাথেই হাতে হাত রেখে কুশল বিনিময় করেন রাফেজ হাওলাদার। শুভেচ্ছা জানাতে আসা মানুষ রাফেজ হাওলাদারের গলায় ফুলের মালা পরিয়ে দেন।

মানুষের ভালোবাসায় সিক্ত রাফেজ হাওলাদার বলেন, আমাদের নেতা বোরহানউদ্দিন ও দৌলতখানের গণমানুষের নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও গিয়াসউদ্দিন আল মামুন তাদের নির্দেশ আমাদের সবাইকে মানতে হবে। এই মূহুর্তে কোন ধরনের অনিয়ম, বিশৃঙ্খলা করা থেকে সবাইকে বিরত থাকতে হবে।

তিনি আরও বলেন- বোরহানউদ্দিন থানা বিএনপির নেতৃবৃন্দ যেই দিক-নির্দেশনা দেন তা আমরা অক্ষরে অক্ষরে পালন করবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি একটি বড় দল, ও গনতান্ত্রিক দল লক্ষ লক্ষ নেতাকর্মীদের প্রিয় দল,আমরা এমন কিছু করবোনা যার কারণে, আমাদের নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের যেই সুনাম রয়েছে তা যাতে নষ্ট না হয়। আমি আপনাদের সকলের কাছে কৃতজ্ঞ। আমাদের নেতা আলহাজ্ব হাফিজ ইব্রাহিম ও গিয়াসউদ্দিন আল মামুন এর জন্য সবাই দোয়া করবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ঢাকার বস্তির ভিডিও দিল্লির বলে প্রচার, উদ্বেগ জানাল ভারত

মানুষের ঢল-ফুলেল শুভেচ্ছায় সিক্ত রাফেজ হাওলাদার

আপডেট সময় ০৬:২০:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪