সংবাদ শিরোনাম ::
ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা বড়লেখার ছাতুর খাল পুনঃখনন ও সুইচ গেইট নির্মাণের জন্য এমপি নাসির উদ্দিন আহমেদের ডিও লেটার “ঠিকাদার মো. সায়মনের বিরুদ্ধে গণপূর্তে চাঁদাবাজি ও কর্মকর্তাদের হয়রানির অভিযোগ” মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযান ৩ বিদেশি পিস্তলসহ বিস্ফোরক উদ্ধার নিখোঁজের তিনদিন পর মিলল ইব্রাহিমের মরদেহ  ব্রাহ্মণপাড়া বাড়ির পাশের খালে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

দুই দিনে নাফ নদী থেকে ৩১ মরদেহ উদ্ধার

মিয়ানমার রাজ্যে আরাকান আর্মি ও সশস্ত্র বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের মুখে পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে ঝড়ের কবলে পড়ে নাফ নদীতে দুটি নৌকাডুবির ঘটনায় গত দুই দিনে ৩১ জন রোহিঙ্গার মরদেহ উদ্ধার করা হয়েছে। যাদের মধ্যে ১৩ নারী ও ১৫ জন শিশু।

দুর্ঘটনার পর দুইদিন পৃথক পৃথক সময়ে ৩১ জনের মরদেহ উদ্ধার করে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা বাহিনী। এর মধ্যে ১৩ নারী ও ১৫ শিশু রয়েছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জানান, মঙ্গলবার ও বুধবার ভোরে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া ও রাজারছড়া পয়েন্ট এলাকায় রোহিঙ্গাদের বহনকারী দুটি ট্রলার ডুবে যায়। এতে কয়েকজন সাঁতার কেটে তীরে উঠতে পারলেও বেশিরভাগ সাগরে তলিয়ে যায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আদনান চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে মরদেহগুলো উদ্ধারের খবর পেয়ে জনপ্রতিনিধিদের মাধ্যমে দাফনের ব্যবস্থা করা হচ্ছে।

জানা গেছে, নাফ নদী ও সাগর তীরবর্তী এলাকা দিয়ে মিয়ানমার থেকে রাতে রোহিঙ্গা অনুপ্রবেশের চেষ্টাকালে পৃথক ঘটনায় নৌকাডুবির ঘটনা ঘটে। ওইসব ঘটনায় নিখোঁজ থাকা নারী, পুরুষ ও শিশুর মরদেহ বিভিন্ন পয়েন্ট দিয়ে ভেসে আসছে।

রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে টহল এবং নজরদারি জোরদার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেছেন।

সাব্বির আলম জানান, মিয়ানমারে চলমান সংঘাতের প্রেক্ষিতে সীমান্তে কঠোর নজরদারি রেখেছে বাংলাদেশ কোস্ট গার্ড। নাফ নদী ও সেন্টমার্টিন এলাকায় যেকোনো প্রকার অবৈধ কার্যক্রম প্রতিরোধে উপকূলীয় অঞ্চলে টহল জোরদার করা হয়েছে। সমুদ্রে সার্বক্ষণিক টহল জাহাজ মোতায়েনসহ নিয়মিত স্পিড বোটের মাধ্যমে টহল পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড।

এদিকে তিন দিন ধরে টেকনাফ সীমান্ত দিয়ে অনেক রোহিঙ্গা বাংলাদেশের অনুপ্রবেশ করেছে বলে জানান স্থানীয়রা। তারা জানান, বিভিন্ন পয়েন্ট দিয়ে নৌকাযোগে অনুপ্রবেশ করা অনেকেই কৌশলে ক্যাম্পে প্রবেশ করে। এর মধ্যে বিজিবি কিছু রোহিঙ্গাকে আটক করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ

দুই দিনে নাফ নদী থেকে ৩১ মরদেহ উদ্ধার

আপডেট সময় ১১:৪২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ অগাস্ট ২০২৪