সংবাদ শিরোনাম ::
ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা বড়লেখার ছাতুর খাল পুনঃখনন ও সুইচ গেইট নির্মাণের জন্য এমপি নাসির উদ্দিন আহমেদের ডিও লেটার “ঠিকাদার মো. সায়মনের বিরুদ্ধে গণপূর্তে চাঁদাবাজি ও কর্মকর্তাদের হয়রানির অভিযোগ” মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযান ৩ বিদেশি পিস্তলসহ বিস্ফোরক উদ্ধার নিখোঁজের তিনদিন পর মিলল ইব্রাহিমের মরদেহ  ব্রাহ্মণপাড়া বাড়ির পাশের খালে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

চাঁদাবাজকে ছাড়াতে আসা যুবদল নেতাকে সেনাবাহিনীতে দিল জবি শিক্ষার্থীরা

পুরান ঢাকার লালকুঠি ঘাট সংলগ্ন এলাকায় চাঁদাবাজি করার সময় এক ব্যক্তিকে আটক করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। পরে ওই চাঁদাবাজকে ক্যাম্পাসে নিয়ে আসা হলে তাকে ছাড়াতে আসেন যুবদল নেতা পরিচয় দেওয়া হাসান নামে এক ব্যক্তি। এসময় উভয়কে সেনাবাহিনীর হাতে তুলে দেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা।

বুধবার (৭ আগস্ট) সন্ধ্যা ৬টায় এ ঘটনা ঘটে। এর আগে বিকাল সাড়ে পাঁচটায় লালকুঠি ঘাটে চাঁদাবাজরা সদরঘাট এলাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করা ৭ জন কলিজিয়েট স্কুলের শিক্ষার্থীদের উপর হামলা করে। খবর পেয়ে জবি শিক্ষার্থীরা সদরঘাটে গিয়ে একজন চাঁদাবাজকে ধরে ক্যাম্পাসে তুলে নিয়ে আসে।

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, সদরঘাটে শরবত বিক্রি করা দুই ভাই শিক্ষার্থীদের কাছে একজন চাঁদাবাজের খোঁজ দেয়। পরে তাকে তুলে ক্যাম্পাসে নিয়ে আসেন শিক্ষার্থীরা। পরবর্তীতে চাঁদাবাজকে ছাড়াতে আসে আরেক ব্যক্তি। পরবর্তীতে তাদের উভয়কে সেনাবাহিনীর হাতে সোপর্দ করেন শিক্ষার্থীরা।

ছাড়াতে আসা ব্যক্তির নাম হাসান। তার গ্রামের বাড়ি চাঁদপুরে। তিনি নিজেকে চাঁদপুর শহরের ৭নং ওয়ার্ড যুগ্ম আহ্বায়ক পরিচয় দিয়েছেন। তবে চাঁদাবাজের পরিচয় জানা যায়নি।

ঢাকা কলেজিয়েট স্কুলের শিক্ষার্থী তানভীর আহমেদ ইমন বলেন, আমরা কয়েকজন শিক্ষার্থীরা সদরঘাটে স্বেচ্ছাসেবীর দায়িত্ব পালন করেছিলাম। চাঁদাবাজী করতে দেখলে আমরা প্রতিবাদ করি। পরে আমাদের তারা ঘিরে ধরে। আমাদের গালি দেয়। পরে দ্রুত আমি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে ভাইদের চাঁদাবাজির ঘটনাটি বলি। তারা সদরঘাট গিয়ে একজন চাঁদাবাজকে ধরে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সোহান বলেন, আমাদের সমন্বয়কদের সিদ্ধান্তক্রমে কিছু শিক্ষার্থী সদরঘাটে স্বেচ্ছাসেবীর কাজ করছিল। তাদের আটকে রেখেছিল কিছু চাঁদাবাজ। জানতে পেরে আমরা তাকে নিয়ে উদ্ধার করি। সঙ্গে একজন চাঁদাবাজকে ধরে ক্যাম্পাসে নিয়ে আসি। চাঁদাবাজকে ছাড়াতে আসে আরেকজন ব্যক্তি। জিজ্ঞাসাবাদে সে চাঁদাবাজের পরিচিত বলে দাবি করে। পরে আবার অস্বীকার করে। পরবর্তীতে উভয়কে সেনাবাহিনীর হাতে সোপর্দ করা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ

চাঁদাবাজকে ছাড়াতে আসা যুবদল নেতাকে সেনাবাহিনীতে দিল জবি শিক্ষার্থীরা

আপডেট সময় ১১:৩৯:৩৪ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪