সংবাদ শিরোনাম ::
ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ বরগুনায় সরকারি চাল আত্মসাতের অভিযোগে প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্যের) বিরুদ্ধে মামলা গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা বড়লেখার ছাতুর খাল পুনঃখনন ও সুইচ গেইট নির্মাণের জন্য এমপি নাসির উদ্দিন আহমেদের ডিও লেটার “ঠিকাদার মো. সায়মনের বিরুদ্ধে গণপূর্তে চাঁদাবাজি ও কর্মকর্তাদের হয়রানির অভিযোগ” মৌলভীবাজার সীমান্তে বিজিবির অভিযান ৩ বিদেশি পিস্তলসহ বিস্ফোরক উদ্ধার নিখোঁজের তিনদিন পর মিলল ইব্রাহিমের মরদেহ  ব্রাহ্মণপাড়া বাড়ির পাশের খালে ডুবে শিশুর মৃত্যু, এলাকায় শোকের ছায়া শিক্ষার মানোন্নয়নে ব্যতিক্রমী উদ্যোগ: ব্রাহ্মণপাড়ার প্রাথমিক বিদ্যালয়ে লেকচার ডায়াস ও বেঞ্চ বিতরণ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্রীর অপহরণের চেষ্টার প্রতিবাদে মানববন্ধন, মহাসড়কে যানজট

সন্ত্রাসী-দুর্নীতিবাজদের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করতে হবে: ইসলামী আন্দোলন

দ্রুত ১৫ সদস্যবিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার গঠনসহ চিহ্নিত দুর্নীতিবাজ ও সন্ত্রাসীদের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করার দাবি জানিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর সঙ্গে ৯ দফা প্রস্তাব ও দুই দফা কর্মসূচি ঘোষণা করেছে দলটি।

বুধবার দুপুরে পুরানা পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব দাবি উত্থাপন করেন দলটির আমির ও চরমোইন পির মুফতী সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

তিনি বলেন, অনতিবিলম্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনে সক্রিয় এমন সব রাজনৈতিক দল, পেশাজীবী ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের সঙ্গে পরামর্শক্রমে অনূর্ধ্ব ১৫ সদস্যবিশিষ্ট অন্তর্র্বতীকালীন সরকার গঠন করতে হবে। যার মেয়াদ ছয় মাসের বেশি হতে পারবে না।

তিনি বলেন, অন্তবর্তীকালীন সরকারের কেউ পরবর্তী নির্বাচনে অংশ নিতে পারবে না। গ্রহণযোগ্য তদন্ত কমিশন ও স্বতন্ত্র ট্রাইব্যুনাল গঠন করে জুলাই গণহত্যার বিচার করতে হবে। একই সঙ্গে গত ১৬ বছরে সংগঠিত সব রাজনৈতিক ও প্রশাসনিক হত্যাযজ্ঞ, গণহত্যা, গুম ও মানবাধিকার লঙ্ঘনের বিচার করতে হবে। তদন্তসাপেক্ষে নিহত-আহত পরিবারকে ক্ষতিপূরণসহ পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। এক্ষেত্রে যেসব ব্যক্তি বা সংগঠন দোষী সাব্যস্ত হবে, তাদের রাজনীতি ও নির্বাচন থেকে স্থায়ীভাবে নিষিদ্ধ করতে হবে।

চরমোনাই পির বলেন, স্বৈরশাসনের অবসান হয়েছে। এখন সময় দেশ গড়ার। এখন সময় সাম্য, সামাজিক মর্যাদা ও ন্যায়বিচারভিত্তিক বাংলাদেশ নির্মাণের। গত ১৯ জুলাই আমরা পরিষ্কার দাবি জানিয়েছি যে, সরকারের পদত্যাগই একমাত্র সমাধান। শুরু থেকেই নানা মাত্রায় ও নানাভাবে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা এ আন্দোলনে অংশ নিয়েছে। আমাদেরও অনেক ভাই জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন।

এ সময় কয়েকটি প্রস্তাব তুলে ধরে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির বলেন, তদন্তসাপেক্ষে দুর্নীতিবাজ ও বিদেশে অর্থ পাচারকারীদের সম্পত্তি ক্রোক করে রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে এবং বিদেশে পাচারকৃত টাকা ফেরত আনার উদ্যোগ গ্রহণ করতে হবে। গত ১৬ বছর যারা ক্ষমতায় ছিলেন তাদের সম্পদের হিসাব দিতে হবে। আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, বিচার বিভাগসহ প্রজাতন্ত্রের যেসব কর্মচারী আইন, সংবিধান ও শপথ লঙ্ঘন করে অপেশাদার আচরণ করেছেন তাদের বিচারের মুখোমুখি করতে হবে। দেশের সংখ্যাগরিষ্ঠ জনগোষ্ঠীর চিন্তা-চেতনা ও অনুভূতির বিরুদ্ধে যায় এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। নির্বাচন কমিশনকে পুনর্গঠন করতে হবে এবং অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করতে হবে।

৯ দফা দাবি আদায়ে শুক্রবার বায়তুল মোকাররম উত্তর গেটে বিশাল গণজমায়েত করবে দলটি। পর্যায়ক্রমে বিভাগ ও জেলা শহরে সমাবেশের ঘোষণা দেওয়া হবে বলেও জানান তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভূমিকম্পে ধ্বংসস্তূপের নিচে জীবিত আটকা বহু, উদ্ধারে আসছেন না কেউ

সন্ত্রাসী-দুর্নীতিবাজদের রাজনীতিতে অযোগ্য ঘোষণা করতে হবে: ইসলামী আন্দোলন

আপডেট সময় ১১:৩৯:০০ অপরাহ্ন, বুধবার, ৭ অগাস্ট ২০২৪