ঢাকা ১১:০২ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পদে পদে কোটি টাকা খরচ করেন ভারপ্রাপ্ত সবিচ আবুল হাছানাত হুমায়ুন কবীর বিমানবন্দরের স্পর্শকাতর ইউনিটে কীভাবে পদায়ন পেলেন সাবেক ছাত্রলীগ নেতা প্রিন্স? ঢাকা ওয়াসায় নজিরবিহীন নৈরাজ্য: প্রকৌশলী হাছিন একাই দখল করে আছেন শীর্ষ তিন পদ আ. লীগের সন্ত্রাস-নাশকতা ঠেকাতে সরকার ব্যর্থ: আখতার গুম-ক্রসফায়ারের ঘটনা তদন্তে সব জেলায় যাবে প্রসিকিউশন প্রধানমন্ত্রীর নামে ১৩৭টি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট শনাক্ত:প্রতিমন্ত্রী কোরআনের শিক্ষা ব্যক্তি ও রাষ্ট্রীয় জীবনে অনুসরণের আহ্বান রাষ্ট্রপতির বরগুনায় সড়ক নিরাপত্তা ও মাদকবিরোধী বিশেষ সভা প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে জাতিসংঘের বিশেষ প্রতিনিধির বৈঠক পরকীয়া বিতর্কে এনভিডিয়ার সিইও পদ ছাড়লেন জেনসেন হুয়াং

কদমতলীতে পুলিশের মাদকবিরোধী চিরুনি অভিযান

রাজধানীর কদমতলীতে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, কিশোরগ্যাং ও চোরাচালানসহ সকল প্রকার অপরাধ দমনে চিরুনি অভিযান চালিয়েছে পুলিশ। ১ জুলাই থেকে ৩ জুলাই বুধবার পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

কদমতলী থানাধীন আলমবাগ, ওয়াসা রোড, জুরাইন, নতুন রাস্তা রেললাইন, বড়ইতলা, জুরাইন মিষ্টির দোকান, বিড়ি ফ্যাক্টরী মোড়, ডেভিডের গলি, কানা জব্বারের গলি, নোয়াখালী পট্রিসহ বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৭ জনকে গ্রেফতার করা হয়। তাদের ৬ জনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দাখিল করা হয়। একজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা করা হয়েছে।

অভিযানে ওয়ারী বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন, শ্যামপুর জোনের সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মো. শামসুল ইসলাম, কদমতলী থানার অফিসার ইনচার্জ কাজী আবুল কালাম, কদমতলী থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) ফেরদৌস আলম সরকার সঙ্গীয় ৫০ জন ফোর্স অংশগ্রহণ করেন।

অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আলাউদ্দিন বলেন, ‘পুলিশ জনতা জনতাই পুলিশ’ স্লোগানকে বুকে ধারন করে কদমতলী মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, ইভটিজিং, কিশোরগ্যাং, বাল্যবিবাহ ও চোরাচালানসহ সকল প্রকার অপরাধ দমনে মাঠে নেমেছে কদমতলী থানা পুলিশ। আর এতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে সাধারণ জনগণের প্রতি তিনি আহ্বান জানান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পদে পদে কোটি টাকা খরচ করেন ভারপ্রাপ্ত সবিচ আবুল হাছানাত হুমায়ুন কবীর

কদমতলীতে পুলিশের মাদকবিরোধী চিরুনি অভিযান

আপডেট সময় ১২:২৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪