ঢাকা ০২:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

নিজের গায়ে আগুন দিল মাদকাসক্ত, পুড়ল কয়েকটি দোকান

কিশোরগঞ্জের কটিয়াদী বাজারে পদ্মা অয়েল ডিলারের দোকানে ঢুকে সজিব (২৫) নামে এক মাদকাসক্ত যুবক নিজের শরীরে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। এসময় দোকানের কর্মচারীরা তাকে তাড়াতে গেলে দৌড়াদৌড়ি শুরু করে। একপর্যায়ে দোকানে রাখা ধায্য পদার্থে আগুন লেগে যায়।

ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে কটিয়াদী পুরাতন বাজারে। এসময় পদ্মা অয়েল ও কীটনাশকের ডিলার প্রিয় লাল রায় এবং তার ভাই সার ও কীটনাশকের ডিলার পরিতোষ লাল রায়ের দোকান পুড়ে যায়।

এদিকে গুরুতর আহত জালালপুর ইউনিয়নের চরনোয়াকান্দী গ্রামের ওই মাদকাসক্ত যুবককে ঢাকায় শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে।

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. ফারজানা আক্তার জানান, সজিবের গলার নিচ থেকে শরীর পুড়ে গেছে। তার অবস্থা আশঙ্কাজনক।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

নিজের গায়ে আগুন দিল মাদকাসক্ত, পুড়ল কয়েকটি দোকান

আপডেট সময় ১২:১১:১১ পূর্বাহ্ন, শনিবার, ২২ জুন ২০২৪