সংবাদ শিরোনাম ::
চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের সাক্ষাৎ ফরিদপুরে শাশুড়ির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগে জামাই আটক পাংশায় ঝালমুড়ি খাওয়ানোর লোভ দেখিয়ে  শিশু ধ’র্ষনের অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার মির্জাপুরে বিদ্যুৎ এর দাবিতো পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও ও স্মারকলিপি প্রদান চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জে দুস্থদের মাঝে সেলাই মেশিন, সেমি ডিপ, নলকূপ, আলমারি ও ল্যাপটপ বিতরণ ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কালুখালীতে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েন ব্যাংকের টাকা লেনদেন নিয়ে নতুন নির্দেশনা, সার্কুলার জারি সালদা সীমান্তে চোরাই মোটরসাইকেল জব্দ

মন্ত্রীর শপথ নিলেন জেপি নাড্ডা, বিজেপির পরবর্তী সভাপতি কে?

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় শপথ নিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আজ শপথ নিয়েছেন আরও ৭২ মন্ত্রী-প্রতিমন্ত্রী।

২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত মোদির প্রথম মন্ত্রিসভায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন নাড্ডা। ২০২০ সালে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং দলের প্রধান কৌশলবিদ অমিত শাহের স্থলাভিষিক্ত হয়ে বিজেপি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে সেই পদে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ২০২৪ সালের লোকসভা নির্বাচন পর্যন্ত তার মেয়াদ বাড়ানো হয়।

জেপি নাড্ডা মন্ত্রীর শপথ নেওয়ায় এবার বিজেপির সভাপতি কে হবেন তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে। শিগগিরই নতুন সভাপতি ঘোষণা হতে পারে দলটির পক্ষ থেকে।

নাড্ডার পর বিজেপির সর্বভারতীয় সভাপতি হিসেবে এর আগে মনোহরলাল খট্টর এবং শিবরাজ সিংহ চৌহানের নাম শোনা গিয়েছিল। কিন্তু রোববার মোদির মন্ত্রিসভায় শপথ নিয়েছেন তারা। ফলে বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব কে পাবেন, সেই নিয়ে জল্পনা শুরু হয়েছে। বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব এখনও পর্যন্ত সেই নিয়ে কিছু খোলাসা করেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চীনের সঙ্গে যেমন সম্পর্ক থাকবে, তেমনি অন্য দেশের সঙ্গেও থাকবে

মন্ত্রীর শপথ নিলেন জেপি নাড্ডা, বিজেপির পরবর্তী সভাপতি কে?

আপডেট সময় ০৯:৫০:২৬ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪