ঢাকা ০৬:০১ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
তালতলীতে পুনর্নির্মিত ‘রাখাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রের’ উদ্বোধন গোপালগঞ্জের এইচএসসি সম্পূরক পরীক্ষার কেন্দ্র পরিবর্তন মিয়ানমারে বিমান হামলায় নিহত বেড়ে ৭০ মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১ নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা চৌদ্দগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, জেলায় আটক ১৯৭ পদ্মা সেতুতে বাসচাপায় তরুণীর মৃত্যু, মোটরসাইকেল নিয়ে উধাও সঙ্গী নারীলোভী এনবিআরের প্রথম সচিব এদিপ বিল্লাহর বিরুদ্ধে বন্ড ও বদলি বাণিজ্যের অভিযোগ রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা

একদিনের জন্য আপিল বিভাগের এজলাসের ছবি তোলার সুযোগ

সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগসহ সব আদালত কক্ষের ছবি ওঠানো, ভিডিও করা দণ্ডনীয় অপরাধ।

কিন্তু সোমবার আপিল বিভাগের এজলাস কক্ষের ছবি ওঠানো, ভিডিও ধারণ, এমনকি লাইভ সম্প্রচার করার সুযোগ করে দিচ্ছেন প্রধান বিচারপতি।

কারণ ওইদিন বিভিন্ন সংস্কারসহ আধুনিকীকরণ করা এজলাস কক্ষে নতুন করে বিচারকাজ শুরু হবে।

এ উপলক্ষ্যে বিকাল চারটায় একটি বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে। ওইদিন সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের সমন্বয়ে গঠিত একটি বিশেষ বেঞ্চ বিশেষ অধিবেশনে অংশগ্রহণ করবেন।

৫ জুন এ বিষয়ে আপিল বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ সাইফুর রহমান যুগান্তরকে বলেন, প্রধান বিচারপতির এজলাস কক্ষে পুনরায় বিচারিক কার্যক্রমের সূচনা উপলক্ষ্যে ১০ জুন সোমবার বিকেল ৪টায় একটি বিশেষ অধিবেশনের আয়োজন করা হয়েছে। অধিবেশনে আপনারা (সাংবাদিকরা) প্রধান বিচারপতির এজলাস কক্ষে ক্যামেরাসহ প্রবেশ করবেন এবং খবর সংগ্রহ করবেন। কেবল ওই দিনের জন্যই ক্যামেরাসহ প্রবেশ করার অনুমতি দেওয়া হলো বলেও উল্লেখ করেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তালতলীতে পুনর্নির্মিত ‘রাখাইন পণ্য প্রদর্শনী কেন্দ্রের’ উদ্বোধন

একদিনের জন্য আপিল বিভাগের এজলাসের ছবি তোলার সুযোগ

আপডেট সময় ০৯:৪৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪