ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

আদর্শ জাতি গঠনে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন, লায়ন মোঃ গনি মিয়া বাবুল

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, আদর্শ জাতি গঠনে সম্মিলিত প্রচেষ্টা ও সবার সদিচ্ছা প্রয়োজন। সকলকে কল্যাণবোধ, মমতাবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততার সাথে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

শিক্ষা মানুষের মানবিক গুণাবলি প্রসারিত ও বিকশিত করে। সকলস্তরে মানবিক ও নৈতিক শিক্ষাক্রম অন্তর্ভূক্ত করার দাবি জানিয়ে তিনি আরো বলেন, শিক্ষাবিদ, সুশীল সমাজ ও সকলস্তরের জনপ্রতিনিধিদেরকে দেশের উন্নয়ন অগ্রগতিতে সমন্বিতভাবে কাজ করতে হবে। টেকসই উন্নয়নের জন্যে দুর্নীতিমুক্ত প্রশাসন ও সমাজ ব্যবস্থা অপরিহার্য বলে মন্তব্য করে তিনি বলেন, প্রত্যেককে স্বীয় দায়িত্ব সসতার সাথে যথাযথভাবে ও জবাবদিহিতার সাথে পালন করতে হবে।

বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭ জুন শুক্রবার বিকেলে ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত ‘আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন।

সংগঠনের উপদেষ্টা এডভোকেট মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী, বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিচারপতি মোঃ মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক সচিব ড. মোখলেস উর রহমান ও সাবেক সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ। স্বাগত বক্তব্য রাখেন, অগ্রগামী মিডিয়া ভিশন এর নির্বাহী পরিচালক এম গোলাম ফারুক মজনু, শুভেচ্ছা বক্তব্য রাখেন এম এইচ আরমান চৌধুরী। আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পর স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

আদর্শ জাতি গঠনে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন, লায়ন মোঃ গনি মিয়া বাবুল

আপডেট সময় ১০:১২:২৫ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪