ঢাকা ০৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডাক বিভাগের কর্মচারী খলিলের নামে-বেনামে সম্পদের পাহাড় ‘পলাতক পার্টি যেন আত্মগোপনে থাকা পার্টিকে উত্তেজিত না করে’: স্বরাষ্ট্রমন্ত্রী চুনারুঘাটে খোয়াই নদীর তীরে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা মিস ইউনিভার্স জিতে কত টাকা ও কী কী সুবিধা পাচ্ছেন জেনিফার বারেটো? বিকেল ৫টার পর ভিক্ষা করলেই জরিমানা, ফকির কমিটির সভাপতির মাইকিং নটরডেম কলেজের জন্য জায়গা বরাদ্দ চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন পীরগঞ্জের চতরা ইউনিয়নে ফ্যামিলি কার্ডের জরিপ কার্যক্রম উদ্বোধন লামায় ট্রাকসহ ভেঙে পড়ল বেইলি সেতু, দুই ইউনিয়নের যোগাযোগ বন্ধ ৭ বছরেও শেষ হয়নি ৩ কোটি ৭২ লাখ টাকার মাদ্রাসা ভবনের কাজ জনগণের প্রত্যাশা পূরণে নিষ্ঠার সঙ্গে কাজ করতে চাই: প্রতিমন্ত্রী হাবিব

রাজবাড়ীতে পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম

রাজবাড়ীতে বাদশা মৃধা (৬০) নামে এক পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।শুক্রবার (৭ জুন) দিনগত রাত ১১ টার দিকে সদর উপজেলার বসন্তপুর স্টেশন বাজারের পাশে ফুটবল খেলার মাঠে এ ঘটনা ঘটে।

বাদশা মৃধা বসন্তপুর ইউনিয়নের হাটজয়পুর গ্রামের বাসিন্দা। বসন্তপুর স্টেশন বাজারে তার ওষুধের দোকান রয়েছে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাদশা মৃধার ছেলে মামুন মৃধা জানান, রাত ১১ টার দিকে তার বাবা দোকান বন্ধ করে বসন্তপুর স্টেশন বাজার থেকে বাড়ি ফিরছিলেন। তিনি বাজারের পাশে ফুটবল খেলার মাঠে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কোপানো শুরু করে। তিনি হাত দিয়ে ঠেকাতে গেলে বাম হাতে তিনটি কোপ লাগে। এতে হাতের হাড় ও রগ কেটে যায়। তার চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থা গুরুতর হওযায় সেখান থেকে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার করা হয়। পঙ্গু হাসপাতালে তার অপারেশন সম্পন্ন হয়েছে। এখন তিনি শঙ্কামুক্ত।

কে বা কারা কি কারণে তার বাবাকে কুপিয়েছে এই মুহুর্তে তা তিনি বলতে পারছেন না। তবে এ ঘটনায় থানায় মামলা দায়ের করবেন বলে জানান মামুন মৃধা।

রাজবাড়ী সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মোয়াজ্জেম হোসেন বলেন, পল্লী চিকিৎসককে কুপিয়ে জখমের বিষয়ে থানায় এখনো পর্যন্ত লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে ঘটনাটি শোনার পর আমরা সেখানে যাচ্ছি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ডাক বিভাগের কর্মচারী খলিলের নামে-বেনামে সম্পদের পাহাড়

রাজবাড়ীতে পল্লী চিকিৎসককে কুপিয়ে জখম

আপডেট সময় ০৯:৪১:০২ অপরাহ্ন, শনিবার, ৮ জুন ২০২৪