সংবাদ শিরোনাম ::
দুর্নীতির অভিযোগের মধ্যেই কাস্টমস কর্মকর্তা শামীম উল আলমের পদোন্নতি, প্রশ্নের মুখে জবাবদিহি এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিন পুলিশের মৃত্যুদণ্ড আত্রাইয়ে ১৯৩ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘দুর্নীতির সাম্রাজ্য’ অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে কাভার্ড ভ্যানসহ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক এলেঙ্গাকে উপজেলা করার দাবিতে সংসদে এমপির বক্তব্য, কালিহাতীজুড়ে সমালোচনার ঝড়

বার্সার ‘চিরশত্রু’ রিয়ালের প্রশংসায় মুখর মেসি

বার্সেলোনার সঙ্গে লিওনেল মেসির সম্পর্কের কথা কে না জানে! দুই দশকেরও বেশি সময় বার্সেলোনার হাওয়া-বাতাসেই আলো ছড়িয়েছেন। কাতালান ক্লাবটির জার্সিতে কতশত রেকর্ড গড়েছেন, ট্রফি জিতেছেন, গোলের ফুলঝুরি ছুটিয়েছেন। কিন্তু এবার তার মুখেই বার্সেলোনার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের জন্য প্রশংসার বুলি ফুটল!

রিয়াল মাদ্রিদের ১৫তম চ্যাম্পিয়ন্স লিগ জেতার পর ক্লাবটিকে বর্তমান সময়ের সেরা ক্লাব আখ্যা দিয়েছেন লিওনেল মেসি। সম্প্রতি আর্জেন্টাইন সাংবাদিক পোল্লো আলভারেজকে দেওয়া এক সাক্ষাৎকারে বর্তমান বিশ্বের সেরা ক্লাবের প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আপনি যদি ফলাফলের ভিত্তিতে কথা বলেন, তাহলে এটা (রিয়াল) মাদ্রিদ।’

সদ্যসমাপ্ত ২০২৩-২৪ মৌসুমে শুধু চ্যাম্পিয়ন্স লিগই নয়, লা লিগা এবং স্প্যানিশ সুপারকোপার শিরোপাও জয় করেছে রিয়াল মাদ্রিদ।

যদি ফলাফল না হয়ে খেলার ধরন বিবেচ্য হয়, তাহলে কোন ক্লাবকে বিশ্বসেরার তকমা দেবেন মেসি-পোল্লোর সঙ্গে সাক্ষাৎকারে সেটাও বলেছেন মেসি। তিনি বলেন, ‘আপনি যদি খেলার ধরনের কথা বলেন- আমি ব্যক্তিগতভাবে গার্দিওলার সিটিকে পছন্দ করি এবং গার্দিওলা যে দলে থাকবেন সেটি বিশেষ হবে কারণ সে যেভাবে প্রশিক্ষণ দেয় এবং যেভাবে তার দলগুলোকে খেলায়, এই দিক দিয়ে সিটি সেরা। আর ফলাফলে রিয়াল মাদ্রিদ।’

২০২১ সালে বার্সেলোনা ছাড়ার পর পিএসজি ঘুরে এখন সুদূর মার্কিন মুলুকের ইন্টার মায়ামিতে থিতু হয়েছেন মেসি। সেখানেই এখন কোপা আমেরিকার প্রস্তুতি নিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী ২১ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে কোপা আমেরিকার। তার আগে অবশ্য ইকুয়েডর এবং গুয়াতেমালার বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে আর্জেন্টিনার।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির অভিযোগের মধ্যেই কাস্টমস কর্মকর্তা শামীম উল আলমের পদোন্নতি, প্রশ্নের মুখে জবাবদিহি

বার্সার ‘চিরশত্রু’ রিয়ালের প্রশংসায় মুখর মেসি

আপডেট সময় ১১:২৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪