ঢাকা ০৫:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১ নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা চৌদ্দগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, জেলায় আটক ১৯৭ পদ্মা সেতুতে বাসচাপায় তরুণীর মৃত্যু, মোটরসাইকেল নিয়ে উধাও সঙ্গী নারীলোভী এনবিআরের প্রথম সচিব এদিপ বিল্লাহর বিরুদ্ধে বন্ড ও বদলি বাণিজ্যের অভিযোগ রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা ইরান যুদ্ধের প্রভাবে পণ্যের দাম বাড়ছে, তবু অনলাইন কেনাকাটায় রেকর্ড ৩১ কোটি বই ছাপায় ৭০০ কোটির দুর্নীতি

আদর্শ জাতি গঠনে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন, মোঃ গনি মিয়া বাবুল

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, আদর্শ জাতি গঠনে সম্মিলিত প্রচেষ্টা ও সবার সদিচ্ছা প্রয়োজন। সকলকে কল্যাণবোধ, মমতাবোধ ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সততার সাথে স্বীয় দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে। শিক্ষা মানুষের মানবিক গুণাবলি প্রসারিত ও বিকশিত করে।

সকলস্তরে মানবিক ও নৈতিক শিক্ষাক্রম অন্তর্ভূক্ত করার দাবি জানিয়ে তিনি আরো বলেন, শিক্ষাবিদ, সুশীল সমাজ ও সকলস্তরের জনপ্রতিনিধিদেরকে দেশের উন্নয়ন অগ্রগতিতে সমন্বিতভাবে কাজ করতে হবে। টেকসই উন্নয়নের জন্যে দুর্নীতিমুক্ত প্রশাসন ও সমাজ ব্যবস্থা অপরিহার্য বলে মন্তব্য করে তিনি বলেন, প্রত্যেককে স্বীয় দায়িত্ব সসতার সাথে যথাযথভাবে ও জবাবদিহিতার সাথে পালন করতে হবে।

বাংলাদেশ ওয়েলফেয়ার ফাউন্ডেশন-এর ১১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৭ জুন শুক্রবার বিকেলে ঢাকার সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে আয়োজিত ‘আদর্শ জাতি গঠনে শিক্ষাবিদ, সুশীল সমাজ ও জনপ্রতিনিধিদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, গুণীজন সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে তিনি এসব কথা বলেন।

সংগঠনের উপদেষ্টা এডভোকেট মোঃ মনির হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা বিচারপতি মীর হাসমত আলী, বরেণ্য অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিচারপতি মোঃ মুজিবুর রহমান, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ নির্বাচন কমিশনের সাবেক সচিব ড. মোহাম্মদ জকরিয়া, সাবেক সচিব ড. মোখলেস উর রহমান ও সাবেক সচিব ড. বিকর্ণ কুমার ঘোষ।

স্বাগত বক্তব্য রাখেন, অগ্রগামী মিডিয়া ভিশন এর নির্বাহী পরিচালক এম গোলাম ফারুক মজনু, শুভেচ্ছা বক্তব্য রাখেন এম এইচ আরমান চৌধুরী। আলোচনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পর স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ

আদর্শ জাতি গঠনে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন, মোঃ গনি মিয়া বাবুল

আপডেট সময় ১০:১৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪