ঢাকা ০৭:১০ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

পূবাইলে জুমার নামাজের সময়ও লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

গাজীপুর মহানগরের পূবাইল মেট্রোপলিটন থানা এলাকায় জুমার দিনেও লোডশেডিং দিয়ে রেখেছে পল্লী বিদ্যুৎ সমিতি। গত কয়েকদিনের মাত্রাতিরিক্ত লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন।

শুক্রবার দুপুর ১টার দিকে খতিব যখন পবিত্র জিলহজ মাসের খুতবা দিচ্ছিলেন, সেই মূহুর্তে লোডশেডিং দেয় স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতি পূবাইল জোন।

শুক্রবার মিল-কলকারখানা বন্ধ থাকার পরও ঠিক জুমার নামাজের খুতবার সময় বিদ্যুৎ বন্ধ করে রাখার কোনো প্রকৃত কারণ খুঁজে পাচ্ছেন না এলাকাবাসী। ফলে প্রায় অর্ধশত মসজিদের হাজারও মুসল্লি জুমার নামাজে গরমে ছটফট করেন। অনেক বয়স্ক মুসল্লি গরমে হাঁসফাঁস করতে থাকেন।

তাৎক্ষণিকভাবে পূবাইল পল্লী বিদ্যুতের বিদ্যুৎ বিতরণে কর্তব্যরত লাইনম্যান রবিউল বলেন, এটা আমাদের নিয়মমাফিক কাজ। নামাজের সময় আমরা জানি, তার পরও কিছুই করার নেই। ঊর্ধ্বতন কর্মকর্তাদের আদেশ আমরা পালন করি মাত্র। তবে মুসলিম হিসেবে এটা কাম্য নয়।

লোডশেডিংয়ে জুমার নামাজের সময়টা বেছে নেওয়ার কারণ জানতে চাইলে পল্লী বিদ্যুৎ সমিতি পূবাইল জোনের ডিজিএম নুরুন্নবী বলেন, এটা বন্ধ করিনি, বন্ধ হয়ে গেছে। নতুবা নামাজের সময় কেউ বন্ধ করার কথা নয়।

জানা যায়, পল্লী বিদ্যুতের অনিয়ম-দুর্নীতিতে অনেকেই ওই সমিতির হাত থেকে বাঁচতে মিছিল-মিটিং করে প্রতিবাদ করছেন। পল্লী বিদ্যুতের মরণ থাবা ও লোডশেডিং থেকে মুক্তি চান পূবাইলবাসী।

পূবাইল বেপারিপাড়া মসজিদের ক্যাশিয়ার আলী হোসেন বলেন, শুধু জুমার নামাজে বিদ্যুৎ বন্ধ রাখে, এমন নয়। উনারা বেশিরভাগ নামাজের সময়ই লোডশেডিংয়ের জন্য বেছে নেন। তা ছাড়া রাত ১২টার পরও বাদ যায় না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

পূবাইলে জুমার নামাজের সময়ও লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন

আপডেট সময় ১০:১৫:৩০ অপরাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪