ঢাকা ০৮:০২ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি রাজৈরে লিবিয়ায় নির্যাতনের পর নিহত সোহাগ মুন্সি পরিবারের থানায় অভিযোগ মোবাইল কোর্টের অভিযানে হেলমেট না পরায় ৫ মামলায় ৪ হাজার টাকা জরিমানা লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ জন উপ-সহকারী প্রকৌশলীর বদলি শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনকে নিয়ে মিলল আরও চাঞ্চল্যকর তথ্য গোসিংগা ইউনিয়ন বিএনপি’র বর্ধিত সভা অনুষ্ঠিত স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত পরিবেশ নিশ্চিত করা হবে: পবিপ্রবি উপাচার্য বর্তমানে পত্রিকার পাতায় গুম, খুন, ব্যাংক লুটের খবর নেই : পার্থ গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর মিলন রানীর পাশে উপজেলা প্রশাসন জুলাইযোদ্ধাদের সঙ্গে বেইমানি করলে আল্লাহ আমাদের ছেড়ে দেবেন না : ডা. শফিকুর রহমান

বিশ্বের দ্রুততমা প্রবীণা ভগবানি দেবী

৯৪ বছর বয়সে বিশ্বচ্যাম্পিয়ন হয়ে তাক লাগিয়ে দিলেন ভগবানি দেবী। ১০০ মিটার দৌড়ে সোনার পদক পেয়েছেন তিনি। অর্থাৎ, এখন বিশ্বের দ্রুততমা প্রবীণা ভগবানি দেবী।
২৪.৭৪ সেকেন্ড। ১০০ মিটার দৌড়ে সোনা জয়ের পথে ২৫ সেকেন্ডেরও কম সময় নিয়েছেন তিনি। ৯৪ বছরের ভগবানি যে গতিতে দৌড় শেষ করেছেন, তাতে অবাক অনেকেই। বিশ্ব মাস্টার অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ট্র্যাক ইভেন্টের পাশাপাশি ফিল্ড ইভেন্টেও সাফল্য পেয়েছেন তিনি। ব্রোঞ্জ পদক জিতেছেন শট পাটে।

তাঁর সাফল্যে উচ্ছ্বসিত কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকও। যুব কল্যাণ ও ক্রীড়া মন্ত্রকের পক্ষ থেকে টুইটে লেখা হয়েছে, ’৯৪ বছরের ভগবানি দেবী আরও এক বার প্রমাণ করলেন বয়স কোনও বাধা নয়। বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা জিতেছেন ১০০ মিটার দৌড়ে। সময় নিয়েছেন ২৪.৭৪ সেকেন্ড। এছাড়াও শটপাটে জিতেছেন ব্রোঞ্জ পদক।’
ফিনল্যান্ডের ট্যাম্পারে ২৯ জুন থেকে ১০ জুলাই (২০২২) পর্যন্ত বিশ্ব মাস্টার্স অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর বসে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে হলে প্রতিযোগীর বয়স হতে হয় কমপক্ষে ৩৫ বছর। সেখানে ৯৪ বছরের ভগবানির ১০০ মিটার দৌড়ে সোনা জয় বিশেষ কৃতিত্ব বলেই মনে করা হচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

খাল খননের উদ্বৃত্ত ১ কোটি ৫ লাখ টাকা ফেরত দিয়ে নজির, প্রশংসিত এমপি

বিশ্বের দ্রুততমা প্রবীণা ভগবানি দেবী

আপডেট সময় ১১:২০:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪