সংবাদ শিরোনাম ::
দুর্নীতির অভিযোগের মধ্যেই কাস্টমস কর্মকর্তা শামীম উল আলমের পদোন্নতি, প্রশ্নের মুখে জবাবদিহি এলপিজির কৃত্রিম সংকট সৃষ্টি করে সিরাজুল ও জ্বালানি সচিব সাইফুলের সিন্ডিকেটে কোটি টাকা আত্মসাত মনোহরগঞ্জে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন ভিটামিন ‘এ’ ক্যাপসুলের পর্যাপ্ত মজুত রয়েছে: স্বাস্থ্যমন্ত্রী কার্নিশে ঝুলে থাকা তরুণকে গুলি, হাবিবসহ তিন পুলিশের মৃত্যুদণ্ড আত্রাইয়ে ১৯৩ কেন্দ্রে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শুরু আসাদুজ্জামান খানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি মোহাম্মদপুর সাব-রেজিস্ট্রি অফিসে ‘দুর্নীতির সাম্রাজ্য’ অভিযোগের পাহাড় কাদির ও সহকারী হারিসের বিরুদ্ধে বিজিবি-র‍্যাবের যৌথ অভিযানে কাভার্ড ভ্যানসহ ভারতীয় শাড়ি ও কসমেটিক্স আটক এলেঙ্গাকে উপজেলা করার দাবিতে সংসদে এমপির বক্তব্য, কালিহাতীজুড়ে সমালোচনার ঝড়

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড বাবরের

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়েছেন বাবর আজম। এই রেকর্ড গড়ার পথে পাকিস্তানের অধিনায়ক ছাড়িয়ে গেছেন ভারতীয় সাবেক অধিনায়ক বিরাট কোহলিকে।

ভারতীয় তারকাকে ছাড়িয়ে যেতে টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে আজ বাবর আজমের দরকার ছিল ১৬ রান। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ৪৩ বলে মাত্র ৪৪ রানের ইনিংস খেলে রেকর্ড রানের মালিক হন বাবর আজম।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে বৃহস্পতিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে এক প্রান্তে শুরু থেকে নিয়মিত উইকেট হারায় পাকিস্তান। বাবর আগলে রাখেন অন্য প্রান্ত। প্রথম ২৪ বলে তার রান ছিল মাত্র ১০!

পরে রানের গতি কিছুটা বাড়ান ২৯ বছর বয়সী এই ব্যাটসম্যান। ১৬তম ওভারে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আউট হন ৪৩ বলে ৪৪ রান করে। ৩ চার ও ২ ছক্কায় গড়া তার ইনিংসটি।

টি-টোয়েন্টিতে ১১০ ইনিংসে ৪ হাজার ৩৮ রান নিয়ে এতদিন চূড়ায় ছিলেন কোহলি। তাকে বাবর ছাড়িয়ে গেলেন ১১৩ ইনিংসে। ৩টি সেঞ্চুরি আর ৩৬টি ফিফটির সাহায্যে বাবর আজম করেন ৪ হাজার ৬৭ রান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতির অভিযোগের মধ্যেই কাস্টমস কর্মকর্তা শামীম উল আলমের পদোন্নতি, প্রশ্নের মুখে জবাবদিহি

টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি রানের রেকর্ড বাবরের

আপডেট সময় ১২:৪৯:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪