ঢাকা ০৫:৪০ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১ নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা চৌদ্দগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, জেলায় আটক ১৯৭ পদ্মা সেতুতে বাসচাপায় তরুণীর মৃত্যু, মোটরসাইকেল নিয়ে উধাও সঙ্গী নারীলোভী এনবিআরের প্রথম সচিব এদিপ বিল্লাহর বিরুদ্ধে বন্ড ও বদলি বাণিজ্যের অভিযোগ রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা ইরান যুদ্ধের প্রভাবে পণ্যের দাম বাড়ছে, তবু অনলাইন কেনাকাটায় রেকর্ড ৩১ কোটি বই ছাপায় ৭০০ কোটির দুর্নীতি

বৃষ্টির তথ্য সংগ্রহে যুক্ত হচ্ছে এআই

জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উত্থাপনের সময় উপকূলীয় এলাকার নিয়ে এই পরিকল্পনার কথা জানান অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

যেখানে তিনি বলেছেন, উপকূলীয় এলাকার পোল্ডারসমূহে এআই (আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স- কৃত্রিম বুদ্ধিমত্তা) ভিত্তিক মনিটরিং (পর্যবেক্ষণ) ব্যবস্থার আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। এ ছাড়াও এআই, মেশিন লার্নিং, ইন্টারনেট অব থিংস এবং বিগ ডাটা ব্যবহারের মাধ্যমে বৃষ্টিপাত ও আন্তঃদেশীয় পানি প্রবাহের তথ্যাদি সংগ্রহ ও বিশ্লেষণ পদ্ধতির উন্নয়নের কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

বৃহস্পতিবার সংসদে বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ ৯৭ হাজার কোটি টাকা। যেখান মন্ত্রী বলেন হাওর এলাকার উন্নয়নের লক্ষ্যে গৃহীত হাওর মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য ২৮ হাজার ৪৩ কোটি টাকার ১৫৪টি প্রকল্প চিহ্নিত করা হয়েছে এবং বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগের ৪০টি সংস্থা ইতোমধ্যে ১১০টি প্রকল্প বাস্তবায়ন করছে।

আবুল হাসান মাহমুদ আলী বলেন, নদীমাতৃক দেশের কৃষির উন্নয়নের পাশাপাশি পরিবেশ রক্ষায় পানি সম্পদের যথাযথ ও সুচিন্তিত ব্যবস্থাপনার গুরুত্ব অপরিসীম। পানি সম্পদের দক্ষ ও টেকসই ব্যবস্থাপনা নিশ্চিত করার লক্ষ্যে বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙন রোধ, নদী ড্রেজিং, সেচ ব্যবস্থাপনা উন্নয়ন, জলাবদ্ধতা দূরীকরণ ও ভূমি পুনরুদ্ধারের লক্ষ্যে নেওয়া ১৮২টি উন্নয়ন প্রকল্পের মধ্যে গত তিন বছরে ৯২টি বাস্তবায়ন হয়েছে।

তিনি বলেন, ঢাকা মহানগরীর চতুর্পাশে বহমান নদীগুলোতে বিশুদ্ধ পানি প্রবাহ অব্যাহত রাখতে ‘বুড়িগঙ্গা নদী পুনরুদ্ধার’ প্রকল্পটি বাস্তবায়ন করা হয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের ফলে বুড়িগঙ্গা, তুরাগ, বালু, পুংলি ও ধলেশ্বরী নদীর পানি প্রবাহ বৃদ্ধি পেয়েছে। এ ছাড়া ঢাকা শহরের উত্তরাংশে জলাবদ্ধতা দূরীকরণের লক্ষ্যে ইতোমধ্যে দুটি পাম্প স্টেশন নির্মাণের ফলে উত্তরা, মিরপুর, পল্লবী ও ক্যান্টনমেন্ট এলাকায় জলাবদ্ধতা দূরীকরণ সম্ভব হয়েছে। ঢাকা জেলার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা খাল পুনঃখনন ও খালের উভয় পাড়ের উন্নয়ন ও সুরক্ষা শীর্ষক প্রকল্পটি অনুমোদিত হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ

বৃষ্টির তথ্য সংগ্রহে যুক্ত হচ্ছে এআই

আপডেট সময় ১২:৩০:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ জুন ২০২৪