ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ কুমিল্লা ও ফেনীতে বিজিবির অভিযানে ইয়াবা ও ভারতীয় পণ্য জব্দ, আটক ১ নিবন্ধন ছাড়া সাংবাদিকতা করা যাবে না: তথ্য উপদেষ্টা চৌদ্দগ্রামে নিষিদ্ধ সংগঠনের ৯ সদস্য গ্রেপ্তার, জেলায় আটক ১৯৭ পদ্মা সেতুতে বাসচাপায় তরুণীর মৃত্যু, মোটরসাইকেল নিয়ে উধাও সঙ্গী নারীলোভী এনবিআরের প্রথম সচিব এদিপ বিল্লাহর বিরুদ্ধে বন্ড ও বদলি বাণিজ্যের অভিযোগ রংপুর প্রেসক্লাবের সামনে বোমাসদৃশ বস্তু, আতঙ্কে স্থানীয়রা পলাতক হাসিনা ফেসবুকেই থাকবেন: তথ্য উপদেষ্টা ইরান যুদ্ধের প্রভাবে পণ্যের দাম বাড়ছে, তবু অনলাইন কেনাকাটায় রেকর্ড ৩১ কোটি বই ছাপায় ৭০০ কোটির দুর্নীতি

বিপুল পরিমাণ ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

কক্সবাজারের ঈদগাঁওতে ২০ হাজার পিস ইয়াবাসহ মো. তৈয়বুল ইসলাম নামের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) এক নায়েককে আটক করেছে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

বুধবার দুপুরে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ঈদগাঁও বাসস্ট্যান্ডের সৌদিয়া পরিবহণ কাউন্টারের পাশের তেলের দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয় বলে সংস্থাটির কক্সবাজারের সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল জানান।

আটক তৈয়বুল ইসলাম উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে অবস্থিত এপিবিএনে কর্মরত ছিলেন।

সহকারী পরিচালক মো. সিরাজুল মোস্তফা মুকুল জানান, পাচারের উদ্দেশে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে ঢাকা যাওয়ার জন্য অপেক্ষা করছিলেন আটক তৈয়বুল ইসলাম- এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় ডিএনসি।

এর আগে আরেকটি অভিযানে আরও দুই মাদক কারবারিকে আটক করার বিষয়টি নিশ্চিত করলেও তাদের বিষয়ে তথ্য দিতে অপারগতা প্রকাশ করেন মো. সিরাজুল মোস্তফা মুকুল।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাদারীপুরে শাজাহান খানের ব্যবসাপ্রতিষ্ঠান ও হোটেলে হামলা, ককটেল বিস্ফোরণ

বিপুল পরিমাণ ইয়াবাসহ পুলিশ সদস্য আটক

আপডেট সময় ১২:০০:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪