ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

টেকনাফে ৩ কেজি আইসসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

কক্সবাজারের টেকনাফে তিন কেজি ১০০ গ্রাম ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয়েছে। এ সময় মিয়ানমারের দুই নাগরিককে আটক করেছে বিজিবি। বৃহস্পতিবার রাতে মেরিন ড্রাইভ সড়কের উপজেলার সদর ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ায় অভিযান চালিয়ে এসব মাদক জব্দ করা হয়।

শুক্রবার সকালে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।

আটকরা হলেন মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডু জেলার মুন্নীপাড়ার বাসিন্দা ইমান হোসেনের ছেলে মোহাম্মদ আলম (১৯) এবং একই এলাকার নুর মোহাম্মদের ছেলে মোহাম্মদ আয়াজ (২১)।

বিজিবি অধিনায়ক বলেন, মেরিন ড্রাইভ সড়কে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি চালানো হয়। শাহপরীরদ্বীপ থেকে হাজমপাড়াগামী সিএনজিচালিত অটোরিকশায় তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। আইসসহ নিয়মিত মামলার মাধ্যমে তাদের টেকনাফ মডেল থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

টেকনাফে ৩ কেজি আইসসহ মিয়ানমারের দুই নাগরিক আটক

আপডেট সময় ১০:৫৯:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪