ঢাকা ০৩:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাংলাদেশ প্রেসক্লাবের যাত্রাবাড়ী থানা শাখা কমিটি গঠন দাগনভূঞায় কৃষকদের জন্য বিনামূল্যে বীজ ও সার বিতরণ দরপত্রে কারসাজি, বিল ভাগবাটোয়ারাসহ ডজনখানেক অভিযোগ; তবু বহাল তত্ত্বাবধায়ক প্রকৌশলী আসাদুজ্জামান ‘আবুল তাড়িয়ে বাবুল আনার জন্য মানুষ রক্ত দেয়নি’: জামায়াত আমির নওগাঁ জেলা পুলিশের নতুন পুলিশ সুপার ছুফি উল্লাহর দায়িত্ব গ্রহণ ‘কিং’ দেখতে বসে যুক্তি খুঁজবেন না, দর্শকদের পরামর্শ শাহরুখের মনোহরগঞ্জে কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা ও বাল্যবিয়ে প্রতিরোধে সচেতনতামূলক কর্মশালা বিদ্যুৎকেন্দ্রসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের নির্দেশ ৩৬৭ কোটি টাকার সাইলো প্রকল্প বাতিল, অনিশ্চয়তায় ১৫ একর কৃষিজমি গোল অবদানে এমবাপ্পেকে টপকে শীর্ষে ইয়ামাল

১৫ লাখ টাকায় বিক্রি হলো খাসি

১৭৫ কেজি ওজনের একটি ছাগলের ভিডিও সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়। সাদিক এগ্রোর মোহাম্মদপুরের খামারে ওই পশুটি বড় করা হয়। পাঁচ ফুট দুই ইঞ্চি উচ্চতার খাসিটি দাম হাঁকা হয় ১৫ লাখ টাকা। ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে খাসিটি।

রাজধানীর ধানমন্ডি এলাকার একজন ক্রেতা দাম হাঁকানো ১৫ লাখ টাকাতেই কিনে নিয়েছেন ধূসর বাদামি রঙের খাসিটি। ধারণা করা হচ্ছে, এটি বর্তমানে দেশের সবচেয়ে বড় আকারের খাসি। এর প্রতি কেজির মাংসের দাম আট হাজার টাকার বেশি পড়েছে।

খাসিটি কেনার পর এক প্রতিক্রিয়ায় ক্রেতা বলেন, ‘স্বপ্ন ছিল এ রকম একটা খাসির। এ রকম খাসি আগে কখনো দেখিনি। এই প্রথম দেখা। এটা আমার হবে জানা ছিল না। আল্লাহ নসিবে রাখছে তাই হইছে।’

ক্রেতা জানান, এখনই খাসিটি বাড়ি নিচ্ছেন না তিনি। থামবে সাদিক এগ্রোর খামারে। আগামী ১১ জুন নিজ বাসায় নিয়ে যাবেন তিনি।

ঈদ আসতে বাকি প্রায় তিন সপ্তাহ। ঈদকে সামনে রেখে রাজধানীতে বসবে হাট। হাটের ইজারা হলেও তা বসবে প্রায় দুই সপ্তাহ পর।

সাদিক এগ্রোর মালিক মো. ইমরান হোসেন জানান, তার প্রতিষ্ঠানে প্রায় সব বাজেটের ক্রেতার জন্যই কুরবানি উপযোগী পশু আছে৷ আমার এখানে ১৫ হাজার থেকে শুরু করে ১৫ লাখ টাকা পর্যন্ত দামের ছাগল আছে। শুধু ছাগল নয়, দুম্বাও রয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশ প্রেসক্লাবের যাত্রাবাড়ী থানা শাখা কমিটি গঠন

১৫ লাখ টাকায় বিক্রি হলো খাসি

আপডেট সময় ১০:৪৬:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১ জুন ২০২৪