সংবাদ শিরোনাম ::
অভিযোগ দেয়ায় জিয়া পরিষদের ৩ জনকে বদলি শেয়ার না দিয়ে ২৮ কোটি টাকা আত্মসাত ফুলের বৃষ্টিতে শেষ কর্মদিবস,বরের সাজে বিদায় নিলেন শিক্ষকরা নওগাঁর পাহাড়পুর বৌদ্ধবিহারে চীনা পর্যটককে হেনস্তা ও ভিডিও ভাইরালের ঘটনায় যুবক আটক বড়লেখার কমিউনিটি সেন্টার থেকে চুরি হওয়া মালামাল উদ্ধার করল পুলিশ, গ্রেফতার ১ কালুখালী উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত বিআইডব্লিউটিএর পরিচালক আরিফ হাসনাতকে ঘিরে দুর্নীতির অভিযোগ, দুদকের অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য রাতে মুক্তিপণ চেয়ে ফোন কল, সকালে পুকুরে ভেসে উঠলো নিখোঁজ সেঁজুতির লাশ নীলফামারীতে চীনা নাগরিকের সঙ্গে চুক্তিতে তরুণীর বিয়ে, সমালোচনার মুখে পরিবার বড়লেখায় কৃষকদের মাঝে প্রণোদনার কৃষি উপকরণ বিতরণ

১২ সুকানি আটক চাঁদপুরে

চাঁদপুরে পৃথক অভিযানে ১২ জন সুকানিকে আটক করেছে পুলিশ। সুকানি যোগ্যতা সনদ না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে তাদের আটক করা হয়। বৃহস্পতিবার বিকালে এসব তথ্য জানান চাঁদপুর নৌ-থানার ওসি মো. কামরুজ্জামান।

চাঁদপুরের মোলহেড এলাকায় অভিযানে আটকরা হলেন— সুকানি মো. ফিরোজ (৩৮), মো. লাভলু (২৫), মো. আকবর (২৯) মো. তারেক (২০) ও মো. জাহাঙ্গীর আলম (৫০)। এদের বাড়ি ফিরোজপুর ও লক্ষ্মীপুর জেলায়।

রাজরাজেশ্বর এলাকায় অভিযানে আটকরা হলেন— সুকানি মো. মহিউদ্দিন (৩৪), মো. মহিউদ্দিন (৩৪), মো. মোক্তার হোসেন (২৮), মো. রিপন (৩২), মো. রুবেল (২৩) মো. মিজান (৪৪) ও মো. হুমায়ুন কবীর (৫৫)। এদের বাড়ি লক্ষ্মীপুর, ভোলা, বরগুনা ও বাগেরহাটে।

ওসি কামরুজ্জামান বলেন, বুধবার সন্ধ্যার পর মোলহেড এলাকায় ৩টি বাল্কহেডে অভিযান চালানো হয়। ঝুঁকিপূর্ণভাবে বেপরোয়া গতিতে বাল্কহেড চালানো অপরাধে পাঁচজনকে আটক করা হয়।

এদিকে বৃহস্পতিবার ভোর ৬টা থেকে সকাল সোয়া ৭টা পর্যন্ত রাজরাজেশ্বর এলাকায় আরেকটি অভিযান পরিচালনা করা হয়। এ সময় সাতজন সুকানির যোগ্যতা সনদ না থাকায় তাদের আটক করা হয়।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অভিযোগ দেয়ায় জিয়া পরিষদের ৩ জনকে বদলি

১২ সুকানি আটক চাঁদপুরে

আপডেট সময় ১২:৪৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪