ঢাকা ০২:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

নারীদের জন্য প্রতি মাসে বিশেষ ছুটির সিদ্ধান্ত সিকিম হাইকোর্টের

চাকরিজীবী নারীদের জন্য প্রত্যেক মাসে ‘নির্দিষ্ট কয়েকদিন’ ছুটির সিদ্ধান্ত নিল ভারতের সিকিম হাইকোর্ট। নারী কর্মচারীরা এখন থেকে মাসে দুই থেকে তিন দিনের মাসিক ছুটি পেতে পারেন।

নারী কর্মচারীদের ঋতুকালীন ছুটি দেবে সিকিম হাইকোর্ট। ২৭ মে একটি বিজ্ঞপ্তিতে সিকিম হাইকোর্ট বলেছে যে নারী কর্মীরা মাসে দুই থেকে তিন দিনের জন্য ঋতুকালীন ছুটি নিতে পারেন।

হাইকোর্টের প্রধান বিচারপতি বিশ্বনাথ সোমাদ্দারের অনুমোদন পাওয়ার পর মঙ্গলবার এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এর ফলে হাইকোর্ট রেজিস্ট্রির নারী কর্মচারীরা এখন থেকে মাসে দুই থেকে তিন দিন মাসিক ছুটি নিতে পারবেন।

তবে তাদের প্রথমে হাইকোর্টের সঙ্গে সংযুক্ত মেডিক্যাল অফিসারের সঙ্গে যোগাযোগ করতে হবে। এরপরে এই ধরনের ছুটির জন্য একটি সুপারিশপত্র পেতে হবে। তার পরেই একমাত্র ছুটি মঞ্জুর করা হবে।

বিজ্ঞপ্তিতে এও বলা হয়েছে যে, ‘এ ধরনের ছুটি নিলে আপনার মোট ছুটির তালিকায় কোনও প্রভাব পড়বে না।’

হঠাৎ কেন এমন সিদ্ধান্ত
নারীদের ঋতুকালীন সময়ে শারীরিক ও মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়েন। এতে কাজের প্রতি তাদের আগ্রহ থাকে না। প্রতিমাসে নারীদের দুই তিন দিন ছুটি নেওয়ার প্রবণতাও দেখা যায়।

২০২২ সালের ‘রাইট অফ উইম্যান মেনস্ট্রুয়াল লিভ অ্যান্ড ফ্রি অ্যাক্সেস টু মেনস্ট্রয়াল হেলথ প্রোডাক্ট’ বিল সেভাবে নারীদের সাহায্য না করলেও, সিকিমের পাশাপাশি দেশে বিহার এবং কেরালা সরকার নারী কর্মীদের জন্য প্রতিমাসে ঋতুকালীন ছুটির ব্যবস্থা করেছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

নারীদের জন্য প্রতি মাসে বিশেষ ছুটির সিদ্ধান্ত সিকিম হাইকোর্টের

আপডেট সময় ০৮:২৩:১১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ মে ২০২৪