বৃহস্পতিবার (৩০ মে) বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদ চত্বরে এসব ভ্যান বিতরণ করেন,
জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো.রুহুল আমিন।
এসময় সেখানে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো আফাজ উদ্দিন, সংরক্ষিত নারী সদস্য (সদর) তাসলিমা বেগম, সদস্য সাবিহা শবনম কেয়া, সদস্য কবির খান, উপ সহকারী প্রকৌশলী আব্দুল ওয়াহেদসহ অন্যরা।
জেলা পরিষদ এর অর্থায়নে ২০২২/২৩ অর্থবছরে জেলা পরিষদের সংরক্ষিত সদস্য (গোমস্তাপুর)সাবিহা শবনম কেয়া’র গৃহীত প্রকল্পে চারজন বেকার যুবককে আত্মকর্মসংস্থানের লক্ষ্যে চার লক্ষ টাকা ব্যয়ে ৪টি অটো চার্জার ভ্যান বিতরণ করা হয়েছে।
মোঃ জাহিদ হাসান, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি 






















