ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

কিশোর গ্যাংকে চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে হাত-পা বেঁধে নির্যাতন

রাজশাহীর বাগমারায় কিশোর গ্যাংকে চাঁদা না দেওয়ায় ঠিকাদারসহ চারজন শ্রমিককে রশি দিয়ে হাত ও পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। উপজেলার গোয়ালকান্দি ইউনিয়নের সমসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভবন নির্মাণের সময় এ ঘটনা ঘটে।

এই ঘটনার প্রতিবাদে আসামিদের গ্রেফতারের দাবিতে বাগমারায় সকল প্রকার সরকারি উন্নয়নমূলক কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালনের ঘোষণা দিয়ে নির্মাণ শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে মানববন্ধন ও প্রতিবাদ সভা করা হয়েছে।

ভবানীগঞ্জ বাজারে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে এই কর্মসূচি পালন করা হয়। মানববন্ধন শেষে প্রতিবাদ সভায় বক্তব্য দেন সংগঠনের সভাপতি মুরতজা হোসেন, সম্পাদক জাহিদুল ইসলাম, সহসভাপতি নজরুল ইসলাম, যুগ্নসম্পাদক আফতাব হোসেন ও দপ্তর সম্পাদক আমিনুল ইসলাম। বক্তারা অবিলম্বে ঠিকাদার ও শ্রমিকদের ওপর হামলাকারি আসামিদের গ্রেফতারের দাবি জানিয়েছেন।

এদিকে বিদ্যালয়ের দপ্তরি ফরিদ উদ্দিন চাঁদা দাবির বিষয়টি অস্বীকার করে বলেছেন, মিষ্টি খাওয়ার জন্য একদিন তাকে মাত্র দুই হাজার টাকা দেওয়া হয়েছিল। আর কম শ্রমিকের কারণে ভবন নির্মাণে বিলম্ব হওয়ায় চারজন শ্রমিককে কাজ করতে না দিয়ে হাত ও পা বেঁধে মাঠে বসিয়ে রাখা হয়েছিল। তবে তাদের মারধর করা হয়নি।

এ বিষয়ে থানার ওসি অরবিন্দ সরকার বলেন, স্কুলের ভবন নির্মাণ কাজে নিয়োজিত ঠিকাদারসহ শ্রমিকদের ওপর হামলার ঘটনায় মামলা হওয়ার পর কিশোর গ্যাংয়ের এক ক্যাডারকে গ্রেফতার করে জেলহাজতে পাঠানো হয়েছে। অন্য আসামিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

কিশোর গ্যাংকে চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে হাত-পা বেঁধে নির্যাতন

আপডেট সময় ১০:৪১:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪