ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

ক্ষতিগ্রস্তদের দেখতে আজ পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী

প্রবল ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন এবং ত্রাণ বিতরণের জন্য আজ পটুয়াখালীর কলাপাড়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার সকাল ১১টায় তিনি রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে দুর্গত এলাকার উদ্দেশে রওনা হবেন। হেলিকপ্টার থেকেই দুর্যোগকবলিত মঠবাড়িয়া ও পাথরঘাটা এলাকা পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী।

এরপর খেপুপাড়া সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের কাছেই হেলিপ্যাডে অবতরণ করবেন। পরে সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস ডিগ্রি কলেজ মাঠে ২ হাজার দুর্গত মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন। এরপর শেখ কামাল ব্রিজ পরিদর্শন করবেন। তাছাড়া পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের সম্মেলন কক্ষে বরিশাল বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন। এরপরই ফিরবেন ঢাকায়।

উল্লেখ্য, পটুয়াখালীর উপকূলীয় জেলা কলাপাড়ায় আঘাত হাতে ১২০ কিলোমিটার গতির ঘূর্ণিঝড় রিমাল। ঘূর্ণিঝড়টি রোববার রাতে উপকূলীয় জনপদে হামলে পড়লেও তাণ্ডব চালায় সোমবার বিকাল চারটা পর্যন্ত। দীর্ঘ সময়ের এই তাণ্ডবে কেড়ে নেয় তিনটি প্রাণ। সাড়ে ৩ হাজার কাঁচা-অর্ধপাকা ঘরবাড়ি সম্পূর্ণ ও আংশিক বিধ্বস্ত হয়েছে।

উপড়ে পড়েছে হাজার হাজার গাছপালা। ৯ হাজার ১০৫টি পুকুর, ৭৬৫টি মাছের ঘের এবং ১২০টি কাঁকড়া ঘের প্লাবিত হয়েছে। ৪ কিলোমিটার বেড়িবাঁধ আংশিক বিধ্বস্ত হয়ে পানিবন্দি হয়ে পড়েছে প্রায় অর্ধ লাখ মানুষ। বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে এখনো বিদ্যুৎহীন রয়েছে অনেক এলাকা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

ক্ষতিগ্রস্তদের দেখতে আজ পটুয়াখালী যাবেন প্রধানমন্ত্রী

আপডেট সময় ০৯:৩৮:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪