ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

দুর্যোগ মোকাবিলায় কত বরাদ্দ পেলেন, জানালেন সুমন

সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছিলেন, কোন এমপি কত টাকা বরাদ্দ পেয়েছেন তা আগে কেউ জানেননি। আমি এমপি হওয়ার পর আমার এলাকাসহ সারা দেশের মানুষ জানতে পারছে কত টাকা বরাদ্দ পেয়েছি। তখন তিনি তার বরাদ্দের অর্থের পরিমাণ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জানিয়েছিলেন। এবারও তার ব্যতিক্রম করলেন না ব্যারিস্টার সুমন।

বুধবার ব্যারিস্টার সুমন তার ভেরিফায়েড ফেসবুক পেজে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর থেকে আর্থিক বরাদ্দের তালিকার একটি ছবি পোস্ট করেছেন। আর ক্যাপশনে লিখেছেন, ‘সুখবর অন্যান্য এলাকার মতো আমরাও নতুন করে ৫০,০০,০০০/- পঞ্চাশ লাখ টাকা বরাদ্দ পেলাম।’

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তররের আর্থিক বরাদ্দের ওই নির্দেশিকায় উল্লেখ করা হয়, চলতি ২০২৩-২০২৪ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিখা-কাবিটা) কর্মসূচির আওতায় নির্বাচনি এলাকা ভিত্তিক এ নগদ টাকা বরাদ্দ করা হলো।

নির্দেশিকায় আরও উল্লেখ করা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ১৬-০৫-২০২৪ খ্রিস্টাব্দের ৫১.০০,০০০০,৪২২.১৪.০০১.২২.৪৪ নং স্মারকে ২০২৩-২০২৪ অর্থ বছরে গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির আওতায় ২৬৩টি সংসদীয় নির্বাচনী এলাকার অনুকূলে ৫০,০০,০০০/- (পঞ্চাশ লক্ষ) টাকা হারে সর্বমোট ১৩১,৫০,০০,০০০/- (একশত একত্রিশ কোটি পঞ্চাশ লাখ) টাকা নিম্নবর্ণিত বিভাজন ও শর্তসাপেক্ষে সংশ্লিষ্ট জেলা প্রশাসকগণ এর বরাবরে নির্দেশক্রমে বরাদ্দ প্রদান করা হলো।

এর আগে, সংসদ সদস্যরা বেতন ও সরকারি বরাদ্দ কত পান তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করায় জাতীয় সংসদের স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনের বিরুদ্ধে স্পিকারের কাছে নালিশ দেন বিরোধী দলীয় চিফ হুইপ মুজিবুল হক চুন্নু।

পরদিনই তার কঠোর সমালোচনা করে ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বলেছেন, চুন্নু স্বৈরাচারের দোসর। তার মুখে সমালোচনা মানায় না। তিনি বলেন, এমপিরা কত বরাদ্দ পান তা জনগণের জানার অধিকার আছে। আমি সেটা প্রকাশ করেছি। এতে চুন্নু সাহেবের সমস্যা কোথায়?

প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হবিগঞ্জ-৪ আসনে প্রায় এক লাখ ভোটের ব্যবধানে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন বিজয়ী হন। মাধবপুর ও চুনারুঘাট উপজেলা নিয়ে গঠিত এই আসনে স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার সুমন দেশে বিদেশে ফেসবুকের অতি পরিচিত মুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

দুর্যোগ মোকাবিলায় কত বরাদ্দ পেলেন, জানালেন সুমন

আপডেট সময় ০১:১০:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪