ঢাকা ০৫:১৯ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী ঢাকাসহ সারাদেশে হঠাৎ সর্বোচ্চ সতর্কতা জা‌রি করলো পুলিশ সদর দপ্তর ৭ কেজি সোনা নিয়ে ভারতে ঢুকতে গিয়ে ধরা পড়লেন যুবক অপরিকল্পিত কেনাকাটায় অচল কোটি টাকার চিকিৎসা যন্ত্রপাতি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী প্রবাসীর স্ত্রীর গোসলের ভিডিও করে ধরা খেলেন শফিকুল বিএনপি ব্যর্থ হলে দেশে কেউ বাস করতে পারবে না: স্বাস্থ্যমন্ত্রী নির্বাহী পরিচালকদের দায়িত্ব বাড়াল বিএসইসি মধ্যস্থতার মাধ্যমে মামলাজট কমিয়ে দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব: আইনমন্ত্রী ইউক্রেনকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র তৈরির অনুমতি দেওয়া যাবে না : ট্রাম্প শিবগঞ্জ সীমান্তে ২৬ লাখ টাকার ভারতীয় ট্রাকের যন্ত্রাংশ জব্দ

কলকাতা যেতে বাধা, কারণ জানালেন এমপি আনারকন্যা

কলকাতার নিউটাউনের সঞ্জিভা গার্ডেন্সের যে ফ্ল্যাটে ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যা করা হয়েছিল সেই ফ্ল্যাটের সেপটিক ট্যাংক থেকে ৪ কেজি ‘টুকরো মাংস’ পাওয়া গেছে। এগুলো এমপি আজীমের দেহাংশ কি না তা নিশ্চিত করতে তার মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ও এমপি আজিমের ভাইকে কলকাতায় ডেকেছে ডিবি।

তবে ভিসা জটিলতায় এখনো কলকাতায় যাওয়া আটকে আছে এমপি আনারকন্যাসহ কয়েকজনের।

ভিসা হাতে পেলে আজই (বুধবার) বা আগামীকাল সকালে কলকাতায় যাবেন তিনি।

বুধবার সকালে কালীগঞ্জে সংসদ সদস্যের বাসভবনের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মুমতারিন ফেরদৌস বলেন, কলকাতার সঞ্জীবা গার্ডেনসের সেপটিক ট্যাংক থেকে কিছু মাংস উদ্ধারের বিষয়টি তিনি গণমাধ্যমে জানতে পেরেছেন।

বলা হচ্ছে, এগুলো তার বাবার শরীরের অংশ। তিনি বলেন, ডিএনএ টেস্টের মাধ্যমে নিশ্চিত করানো হোক, আদৌ ওই মাংসগুলো তার বাবার শরীরের অংশ কি না। হত্যাকাণ্ডের পেছনে রাজনৈতিক কোনো কারণ আছে কি না, সেটিও খতিয়ে দেখার দাবি করেন মুমতারিন।

মুমতারিন ফেরদৌস বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান হারুন অর রশীদের সঙ্গে মোবাইলে কথা হয়েছে। তিনি ভারতে যেতে বলেছেন। সঙ্গে পরিবারের কাউকে নিয়ে যেতে বলেছেন। তবে কী কারণে যেতে হবে, তা তিনি বলেননি।

এদিকে খুনের খবর আসার আট দিন পরও সংসদ সদস্য আনোয়ারুল আজিমের নিশ্চিন্তপুর এলাকার বাসার সামনে শত শত মানুষ আসছেন। অনেকে এসেছেন সর্বশেষ খবর জানতে, আবার অনেকে এসেছেন নিহত ব্যক্তির পরিবারকে সান্ত্বনা দিতে।

আনোয়ারুল আজীম ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য। তিনি ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালে টানা তিনবার সংসদ সদস্য নির্বাচিত হন। এর আগে ২০০৯ সালে কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সমন্বিত প্রচেষ্টায় ৪-৫ বছরেই অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব: প্রধানমন্ত্রী

কলকাতা যেতে বাধা, কারণ জানালেন এমপি আনারকন্যা

আপডেট সময় ১২:১৭:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ মে ২০২৪