ঢাকা ১১:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হলো মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক আটক ছয় দিনের পাকিস্তান সফর শেষে ঢাকায় ফিরলেন স্পিকার বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব, আবহাওয়া নিয়ে নতুন পূর্বাভাস ঢাকাসহ সাত জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন টেক্সটাইল শ্রমিকদের জন্য আসছে নতুন মজুরি কাঠামো ছাত্রলীগ নেতাকে আটক করে ছেড়ে দেওয়ার অভিযোগ ওসি মাহবুবুর রহমানের বিরুদ্ধে ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই : তথ্য উপদেষ্টা মিরপুরে ইতিহাস পরিবহনের বাসে আগুন, পুলিশ হেফাজতে চালক-হেলপার বাংলাদেশ-পাকিস্তান চিরকাল ভাই হিসেবে থাকবে: স্পিকার

আম কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার ষাটোর্ধ বৃদ্ধা

নোয়াখালীর সেনবাগ উপজেলার কাদরা ইউনিয়নে আম কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়েছেন ৬৫ বছর বয়সি এক নারী। এ অভিযোগে স্থানীয় লোকজন তাজুল ইসলাম কালা (৩৫) ও রাজু (২৯) নামের দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছেন।

বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পূর্ব আহমেদপুর গ্রামের একটি বাগানে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হচ্ছেন- পূর্ব আহমেদপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে তাজুল ইসলাম কালা ও একই গ্রামের আবুল কালামের ছেলে রাজু।

ভুক্তভোগী নারীর বরাত দিয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে বাড়ির পাশের আমবাগানে যান ওই বৃদ্ধা। তখন বাইরে হালকা অন্ধকার ছিল। ওই নারী বাগানের ভিতরে গেলে কালা ও রাজু তার মুখে চেপে ধরে। পরে বাগানের ভিতরে নিয়ে জোরপূর্বক ওই নারীকে পালাক্রমে ধর্ষণ করে তারা দুইজন। পরে সকালে ভুক্তভোগী বিষয়টি স্থানীয় ওয়ার্ড মেম্বার আবু সাঈদকে জানালে তিনি স্থানীয়দের সহযোগিতায় অভিযুক্তদের আটক করে থানায় সোপর্দ করেন।

সেনবাগ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে অভিযুক্তদের আটক করে থানায় আনা হয়েছে। ঘটনায় ওই নারী বাদী হয়ে একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন। শুক্রবার সকালে আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেপ্তার দেখানো হলো মনিরুলের স্ত্রী ও দুই শ্যালককে

আম কুড়াতে গিয়ে ধর্ষণের শিকার ষাটোর্ধ বৃদ্ধা

আপডেট সময় ০৯:৪৫:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪