ঢাকা ১০:০৮ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন, রিজভী

‘ইসরাইলের সঙ্গে বিএনপির তলে তলে সম্পর্ক’ পররাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যের জবাব দিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বুধবার রাজধানীর বিজয়নগর এলাকায় উপজেলা নির্বাচন বর্জনের সমর্থনে সচেতনতামূলক লিফলেট বিতরণ শেষে রিজভী পররাষ্ট্র মন্ত্রীর উদ্দেশে বলেন, আমরা তো যুগ যুগ ধরে ফিলিস্তিনের নির্যাতিতের পক্ষে কথা বলে আসছি। আর ইসরাইলের প্লেন বাংলাদেশে নেমে কী দিয়ে গেছে, সরকারের কাছে এটা তো মানুষের প্রশ্ন।

তিনি আরও বলেন, আপনি (পররাষ্ট্রমন্ত্রী) এ ধরনের কথা বলছেন জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে সরানোর জন্য। আজ বাংলাদেশ ব্যাংকে কী হচ্ছে সেটা কী আপনি বলতে পারবেন? আপনারা সবই জানেন, সবই বোঝেন। আপনাদের মধ্যে যে অনাচার, লুটপাট, ষড়যন্ত্র চলছে, তা থেকে জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর জন্য বিভ্রান্তমূলক কথা বলে যাচ্ছেন।

আওয়ামী লীগ ভেতরে ভেতরে এক কাজ করে, আর জনগণকে অন্যকথা শোনায়-এমন মন্তব্য করে রিজভী বলেন, ডোনাল্ড লু দেখলাম সরকারের এক উপদেষ্টার বাসায় ডিনার করলেন। অথচ ওবায়দুল কাদের সাহেবরা কত কথাই না বলেন। জানতে পারলাম, মার্কিন কোম্পানিগুলোর ঋণ পরিশোধ করার জন্যই ডোনাল্ড লু চাপ দিয়েছেন। সুতরাং ডোনাল্ড লুর হাত-পা ধরে অনুরোধ করছে সরকারের লোকজন। এ ধরনের দ্বিচারিতা আর ভন্ডামি করেই সরকার জোর করে ক্ষমতায় আছে।

‘মামু আর খালুদের নির্বাচন হচ্ছে উপজেলা নির্বাচন’ এমনটা দাবি করে তিনি আরও বলেন, এ নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না। প্রথম দফায় কেউ ভোট দিতে যায়নি, এবারো যাবে না। যে সরকার জনগণের অধিকার, ভোটের অধিকার কেড়ে নিয়েছে। সেই সরকারের অধীনে যে উপজেলা নির্বাচন, সে নির্বাচনে জনগণ ভোট দিতে যাবে না। জনগণ ভোট বর্জন করবে।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন, সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, হবিগঞ্জ জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ও মিডিয়া সেলের সদস্য শাম্মী আক্তার, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, যুবদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মেহবুব মাসুম শান্ত প্রমুখ।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্যের জবাব দিলেন, রিজভী

আপডেট সময় ০৯:০৮:০৯ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪