ঢাকা ১১:১২ অপরাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী তরুণ উদ্ভাবকরাই বাংলাদেশের ভবিষ্যৎ : প্রধানমন্ত্রী কালিয়াকৈরে ৫০ ভিক্ষুক পরিবারের পুনর্বাসনে ২৪ লাখ টাকার বকনা গরু বিতরণ জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার ফেনী পাসপোর্ট অফিসের এডি জাহাঙ্গীরকে ঘিরে দালাল সিন্ডিকেটের অভিযোগ সিলেটে দল বদলেছে, দখল বদলায়নি; চাঁদাবাজি চলছে আগের মতোই ডিএনসিসি প্রশাসক ও ঢাকা-১৮ এর এমপির ওপর হামলার চেষ্টার অভিযোগ রায়পুরায় মোমেন মিয়া কে গুলি করে হত্যা, আহত ৩ বরগুনায় ডিবির অভিযানে ৩ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার চট্টগ্রাম গণপূর্তে প্রকৌশলী মেহেদী ও এনডিইকে ঘিরে ৫০ লাখ টাকার ঘুষের অভিযোগ

সোফা, লেপ, কম্বল পবিত্র করবেন যেভাবে

প্রশ্ন: সোফা, লেপ, তোশক ইত্যাদি যেসব জিনিষ ধোয়ার পর চিপে নেওয়া যায় না তা পবিত্র করার বিধান কি?

উত্তর: যেসব জিনিস ধোয়ার পর চিপে নেওয়া যায় না যেমন সোফা, তোষক ইত্যাদি এগুলোর মধ্যে যদি নাপাক (যেমন প্রস্রাব) শোষিত হয়ে যায়, তাহলে সেগুলোকে পবিত্র করার উপায় হল, নাপাক লাগার স্থানকে তিনবার ধুয়ে ফেলা।

প্রথমবার ধুয়ে ততক্ষন পর্যন্ত অপেক্ষা করা যতক্ষণ পানি ফোটা-ফোটা পড়া বন্ধ না হয়। এভাবে দ্বিতীয়বার ও তৃতীয়বার ধোয়ার পর যখন পানি পড়া বন্ধ হয়ে যাবে, তখন সেগুলো পবিত্র হয়ে যাবে, শুকানোর জন্য অপেক্ষা করা আবশ্যক নয়, তবে ধৌত করা আবশ্যক ৷

ধোয়া ছাড়া শুধুমাত্র একটি ভেজা কাপড় দিয়ে মুছে ফেললে সোফা ও গদি ইত্যাদি পবিত্র হবে না। এমনকি যদি পানি দ্বারা ধৌত করা সোফা বা তোশকের জন্য ক্ষতিকারক হয় তাহলে এমন কোন তরল বা রাসায়নিক পদার্থ দ্বারা ধুয়ে নিতে হবে যেটা আবশ্যিকভাবে নাপাকি দুর করবে। (যেমন ড্রাই ক্লিনার ইত্যাদি) তাহলে সোফা, গদি ইত্যাদি পবিত্র হয়ে যাবে ৷

আর যে সব জিনিষ চিপানো যায় সেগুলো ধৌত করার পর চিপে নিতে হবে ৷

সূত্র: ফতোয়া শামি, ৩৩২/১, ফাতাওয়া হিন্দিয়া, ৪২/১

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হঠাৎ পরিদর্শনে গিয়ে চিকিৎসকসহ দুই স্বাস্থ্যকর্মীকে বরখাস্ত করলেন স্বাস্থ্যমন্ত্রী

সোফা, লেপ, কম্বল পবিত্র করবেন যেভাবে

আপডেট সময় ০৫:৫০:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪