ঢাকা ১০:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান আইন পেশায় মানবিকতাকে গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী বাংলাদেশসহ ৮ দেশকে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়ের সতর্কবার্তা দিলেন গবেষকরা মিরপুরে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা শেখ হাসিনার রায়ের প্রতিবাদে মধ্যরাতে জামালপুরে নিষিদ্ধ যুবলীগের মশাল মিছিল বাঞ্ছারামপুর-নবীনগর সড়কের নির্মাণকাজের উদ্বোধন আবারও কন্যাসন্তানের মা হলেন দীপিকা অপ্রতিম হত্যা, সিসিটিভি ফুটেজ দেখে ৩ জন আটক, চলছে জিজ্ঞাসাবাদ শাহজালাল মাজারের দানবাক্সে ৮৯ লাখ টাকা, মিলল স্বর্ণ-বিদেশি মুদ্রা ব্রাহ্মণবাড়িয়ায় কাজী সেলিম রেজার বাড়িতে হত্যাচেষ্টায় ব্যর্থ হয়ে দুর্ধর্ষ লুটপাটের অভিযোগ

জামিন মিলল না মিল্টন সমাদ্দারের

বিতর্কিত সমাজকর্মী ও চাইল্ড অ্যান্ড ওল্ড এইজ কেয়ার আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের জামিনের আবেদন নামঞ্জুর করে দিয়েছেন আদালত। রাজধানীর মিরপুর থানায় দায়ের করা মানবপাচার আইনের মামলায় এ আদেশ দেন আদালত।

সোমবার (১৩ মে) উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমীর আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন।।

এর আগে মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে গেল ১ মে মিরপুর মডেল থানায় মামলাটি করেন ধানমন্ডির বাসিন্দা এম রাকিব। মিরপুর মডেল থানার সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন: রিমান্ড শেষে মিল্টন সমাদ্দার কারাগারে

জানা গেছে, গেল ১ মে রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। এরপর তার বিরুদ্ধে মিরপুর মডেল থানায় তিনটি মামলা দায়ের করা হয়।

গেল ২ মে প্রতারণার আশ্রয় নিয়ে জাল-জালিয়াতির মাধ্যমে মৃত্যু সনদ তৈরির মামলায় তার ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপরে ৫ মে মানবপাচার আইনের মামলায় আদালত তার ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৯ মে রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো হয়।

আরও পড়ুন: রিমান্ডে যা স্বীকার করেছেন মিল্টন সমাদ্দার, জানালেন ডিবি হারুন

প্রসঙ্গত, গেল ২৫ এপ্রিল একটি জাতীয় দৈনিকে মিল্টন সমাদ্দারের বিরুদ্ধে প্রতারণার বিভিন্ন অভিযোগ উঠে আসে। এতে বলা হয়, “তার মোবাইল ব্যাংকিংয়ের ১৬টির বেশি নম্বর এবং তিনটি ব্যাংক হিসাবে প্রতি মাসে প্রায় কোটি টাকা জমা হয়।” এর বাইরে অনেকেই তার প্রতিষ্ঠানে সরাসরি অনুদান দেন। মিল্টন সমাদ্দার এই অর্থের অপব্যবহার করেন। মানবিক কাজের জন্য এ পর্যন্ত তিনটি রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন আলোচিত ও সমালোচিত এ সমাজকর্মী।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জামিন মিলল না মিল্টন সমাদ্দারের

আপডেট সময় ০৮:৫২:৪১ অপরাহ্ন, সোমবার, ১৩ মে ২০২৪