সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

সাকিব নতুন রেকর্ডের দ্বারপ্রান্তে

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হচ্ছে আমেরিকা-ওয়েস্ট ইন্ডিজে আগামী মাসে। আইসিসির এ বৈশ্বিক টুর্নামেন্ট বসছে ১ জুন থেকে। বাংলাদেশও জিম্বাবুয়ের সঙ্গে প্রস্তুতি শেষে উড়াল দেবে আমেরিকায়। কোনো সমস্যা না থাকলে এ বিশ্বকাপেও খেলবেন সাকিব, সেটি নিশ্চিত। তাই এবারের বিশ্বকাপে সাকিব খেললে নতুন এক কীর্তি গড়বেন।

৪৭ উইকেট নিয়ে একমাত্র সাকিব আল হাসানই বাংলাদেশের সর্বোচ্চ উইকেটশিকারি। শুধু বাংলাদেশেই নন, সাকিব টি-টোয়েন্টি বিশ্বকাপেরই সর্বোচ্চ উইকেটশিকারি। আর মাত্র ৩ ইউকেট পেলে প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ৫০ উইকেট নেওয়ার রেকর্ড গড়বেন তিনি। কারণ শীর্ষ ৫ উইকেটশিকারির তালিকায় সাকিব ছাড়া বাকি সবাই অবসর নিয়েছেন। বিশ্বকাপে খেলবেন, এমন ক্রিকেটারের মধ্যে সাকিবের পর আছেন দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি তালিকায় ওয়ানিন্দু হাসারাঙ্গা। তার উইকেট সংখ্যা ৩১টি।

এদিকে সাকিব আরও একটি রেকর্ডের দ্বারপ্রান্তে। ২০০৭ থেকে ২০২৪—সবকটি টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলেছেন সাকিব। আরও একজন ক্রিকেটার খেলেছেন, তিনি হচ্ছেন— ভারতের রোহিত শর্মা। এ দুজনই সমানসংখ্যক বিশ্বকাপ খেললেও রোহিতের ম্যাচ খেলার পরিমাণ বেশি।

রোহিত শর্মা খেলেছেন ৩৯ ম্যাচ। রোহিতের পর সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন সাকিব; ৩৬ ম্যাচ। এরপরে আছেন খেলেছেন ডেভিড ওয়ার্নার—৩৪ ম্যাচ।

ভাঙাগড়ার রেকর্ড দেখতেই অপেক্ষায় সাকিবপ্রেমীরা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

সাকিব নতুন রেকর্ডের দ্বারপ্রান্তে

আপডেট সময় ১২:৩৩:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ মে ২০২৪