ঢাকা ০৮:২৯ পূর্বাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ২৮ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অফিস কক্ষের আলমারি ভেঙে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি লুট এম এ কাসেমের শতকোটি টাকার অনিয়ম সাউথইস্ট ব্যাংক চেয়ারম্যান ও ভাগ্নি জামাইর দূর্নীতি মিঠাপুকুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু, ৬ ঘণ্টা পর লাশ উদ্ধার সিএমপি’র আকবরশাহ থানার অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার ভালুকায় ইউএনও’র বিরুদ্ধে অসহযোগিতা ও অনিয়মের অভিযোগ লামায় রাতের আধাঁরে জোরপূর্বক মাটি কেটে ইটভাটায় বিক্রির অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে যাকে নিয়ে চলছে দুদকের তদন্ত, তিনিই পেলেন বিমানের বড় পদ প্রধান প্রকৌশলী রাকিবুল ইসলামের সিন্ডিকেটে জিম্মি নৌপথ গণপূর্তের লাইসেন্স শাখায় চলছে বেপরোয়া ঘুষ বাণিজ্য

কঠোর ভাষায় সৌদি আরবকে ইরানের হুমকি

মধ্যপ্রাচ্যের দুই দেশ সৌদি আরব ও ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে চলছে বৈরিতা। সাম্প্রতিক সময়ে ইরানে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর চিরবৈরি দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পেয়েছে। এরমধ্যেই বুধবার সৌদি আরবকে কড়া ভাষায় হুমকি দিয়েছে ইরান। দেশটির দাবি, ইরানের সঙ্গে শত্রুতাপূর্ণ আচরণ করছে সৌদি আরব।

ইরানের গোয়েন্দা ও নিরাপত্তা মন্ত্রণালয়ের মন্ত্রী ইসমাইল খাতিব সৌদি আরবের উদ্দেশ্যে কড়া বার্তা দিয়ে বলেছেন, ‘ইরান তার ধৈর্য্য বজায় রাখবে এর কোনো নিশ্চয়তা নেই।’ ইরানের আধাসরকারি বার্তাসংস্থা ফার্স নিউজের বরাতে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স।

পারমাণবিক শক্তিসমৃদ্ধ ইরানের প্রভাবশালী গোয়েন্দা ও নিরাপত্তামন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত প্রচণ্ড যৌক্তিকতার সঙ্গে ইরান ধৈর্য্য বজায় রেখেছে। কিন্তু নিশ্চয়তা দেওয়া যায় না, যদি শত্রুতা অব্যাহত থাকে; তাহলে এ ধৈর্য্য ছুটে যাবে।’

তিনি আরও বলেন, ‘যদি ইরান প্রতিশোধ নেওয়া ও শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে গ্লাসের প্রাসাদগুলো (সৌদি রাজপরিবারের প্রাসাদ) ভেঙে পড়বে এবং এ দেশগুলোতে আর কখনো স্থিতিশীলতা থাকবে না।’

এদিকে গত মাসে সৌদি আরবকে হুমকি দিয়েছিলেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর প্রধান হোসেন সালামি। তিনি সৌদি আরবকে তাদের সংবামাধ্যমগুলো নিয়ন্ত্রণ করতে হুঁশিয়ার করেন।

শক্তিশালী বাহিনী বিপ্লবী গার্ডের প্রধান সৌদি আরবের রাজপরিবাকে হুমকি দিয়ে বলেন, ‘আমি সৌদির শাসক পরিবারকে হুঁশিয়ারি দিচ্ছি…আপনাদের কার্যক্রম দেখুন এবং এসব সংবাদমাধ্যমকে নিয়ন্ত্রণ করুন…নয়ত আপনাদের এজন্য চরম মূল্য দিতে হবে। এটি আমাদের শেষ সতর্কতা, কারণ আপনারা এসব সংবাদমাধ্যমের মাধ্যমে আমাদের অভ্যন্তরীণ বিষয়াবলীতে হস্তক্ষেপ করছেন। আমরা আপনাদের বলেছি, সতর্ক হোন।’

এদিকে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানায় যে, সৌদি আরব যুক্তরাষ্ট্রকে জানিয়েছে, তারা গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পেরেছে ইরান সৌদির বিভিন্ন অবকাঠামোতে হামলা চালানোর পরিকল্পনা করছে এবং যেকোনো সময় হামলা করা হবে। তবে ওয়াল স্ট্রিটে প্রকাশিত এ তথ্য সরাসরি প্রত্যাখ্যান করে তেহরান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অফিস কক্ষের আলমারি ভেঙে নগদ অর্থ ও গুরুত্বপূর্ণ নথি লুট

কঠোর ভাষায় সৌদি আরবকে ইরানের হুমকি

আপডেট সময় ০৩:২১:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ নভেম্বর ২০২২