সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

টাইগারদের সম্ভাব্য একাদশ, হোয়াইটওয়াশের মিশন বাংলাদেশ দল

জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুই ম্যাচ হাতে থাকতেই ট্রফি নিশ্চিত করেছে বাংলাদেশ। সিরিজের বাকি দুই ম্যাচেও জয় পেতে মরিয়া টাইগাররা।

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬টায়।

গত ম্যাচের একাদশ থেকে একাধিক পরিবর্তন আসতে পারে আজকের ম্যাচে। বিশেষ করে দুটি পরিবর্তন মোটামুটি নিশ্চিত। সব ঠিক থাকলে সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান একাদশে ফিরছেন।

সিরিজজুড়ে রানখরায় ভুগতে থাকা লিটন দাসকে আরও সুযোগ দিতে পারে টিম ম্যানেজমেন্ট। লিটনের সঙ্গে ওপেনিংয়ে দেখা যেতে পারে চোট কাটিয়ে দলে ফেরা সৌম্য সরকারকে। তিনে খেলবেন নাজমুল হোসেন শান্ত। নেতৃত্বের পাশাপাশি ব্যাটিংয়েও বড় দায়িত্ব থাকবে তার কাঁধে। যদিও সম্প্রতি তিনি ছায়া হয়ে আছেন।

চারে দেখা যাবে সাকিবকে। পাঁচে খেলবেন তাওহিদ হৃদয়। দুর্দান্ত ফর্মে আছেন এই মিডল অর্ডার ব্যাটার। বিশ্বকাপের আগে তার এমন ফর্ম দলকে আস্থা জোগাবে। ছয়ে জায়গা নিশ্চিত অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের। তার সঙ্গে মিডল অর্ডারে থাকবেন জাকের আলি। উইকেট সামলানোর দায়িত্বও পালন করবেন জাকের।

একাদশে দেখা যেতে পারে দুই স্পিনার। সে ক্ষেত্রে সাকিবের সঙ্গী হতে পারেন রিশাদ হোসেন। লেগ স্পিনের সঙ্গে বড় শট খেলার সামর্থ্য তাকে এগিয়ে রাখবে।

দুই স্পিনারের সঙ্গে বোলিং ইউনিটে থাকতে পারে ৩ পেসার। তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান অটো চয়েজ। এই দুই প্রিমিয়াম পেসারের সঙ্গে সুযোগ মিলতে পারে মোহাম্মদ সাইফউদ্দিনের।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি, রিশাদ হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মোস্তাফিজুর রহমান।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

টাইগারদের সম্ভাব্য একাদশ, হোয়াইটওয়াশের মিশন বাংলাদেশ দল

আপডেট সময় ১২:২৬:০৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪