সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

ভারতের বিশ্বকাপ দল নিয়ে প্রশ্ন তুললেন শামি

ভারত ইতোমধ্যে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে। দল ঘোষণার পর শুরু হয়েছে নানা বিতর্ক। এবার মন্তব্য করলেন পেসার মোহাম্মদ শামি। তিনি বলেন, বেশি রান করতে পারছেন না যশস্বী জয়সওয়াল। এবারের আইপিএলে তেমন ফর্মে নেই তিনি। দিল্লির বিরুদ্ধে রান না পাওয়ার পরেই তার সমালোচনা করলেন মোহাম্মদ শামি।

দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হেরে যায় রাজস্থান রয়্যালস। সেই ম্যাচে বেশি রান করতে পারেননি যশস্বী জয়সওয়াল। একদিনের বিশ্বকাপে ২৪ উইকেট নেওয়া শামি মনে করেন যশস্বী ঠিক ফর্মে নেই।

তিনি বলেন, যশস্বী খুব তাড়াহুড়ো করছে। প্রথম বলটা চার মারল। পরের বলেই আউট হয়ে গেল। কেন জানি না ও এত তাড়াহুড়ো করে শট খেলছে। এত আগ্রাসী শট খেলার প্রয়োজন ছিল না।

শামি এবারে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে পারবেন না। তার চোট রয়েছে। শামি বলেন, কিছু দিন আগেই শতরান করেছে। এমন নয় যে ও রান পাচ্ছে না। বল ঠিকমতো ব্যাটে আসছে। ও উইকেট ছুড়ে দিয়ে আসছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু ২ জুন থেকে। যশস্বী রয়েছেন ১৫ জনের দলে। তার সঙ্গে রোহিত শর্মা ওপেন করবেন। যশস্বী রান না পেলে সমস্যায় পড়বে ভারত।

দিল্লির বিরুদ্ধে পুল শট মারতে গিয়ে আউট হয়ে যান যশস্বী। বড় রান তাড়া করতে গিয়ে শুরুতেই উইকেট হারিয়ে ফেলে রাজস্থান। যশস্বীর টেকনিক নিয়ে প্রশ্ন তুলেছেন আকাশ চোপড়াও। তিনি বলেন, বাঁহাতি পেসারের বলে উইকেট দিল যশস্বী। শর্ট বলের বিরুদ্ধে এই ভাবে বারবার আউট হচ্ছে ও।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

ভারতের বিশ্বকাপ দল নিয়ে প্রশ্ন তুললেন শামি

আপডেট সময় ০২:০৪:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ মে ২০২৪