ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

ভোটকেন্দ্রে ২ পুলিশকে পেটাল প্রার্থীর সমর্থকরা

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি ভোটকেন্দ্রে দায়িত্বরত দুই পুলিশ সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। এ সময় ছবি তুলতে যাওয়ায় এক সাংবাদিকের মোবাইল ছিনিয়ে নিয়ে মারধর করেছেন আনারস প্রতীকের প্রার্থী আমিরুল ইসলামের সমর্থকরা।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার হোসেন্দী ইউনিয়নের ১নং ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কেন্দ্রে এ ঘটনা ঘটে।

হামলায় আহত দৈনিক মানবজমিনের মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি গুলজার হোসেন জানান, ভোটকেন্দ্রের পাশেই কয়েকটি দোকান খোলা ছিল। দোকানগুলোর সামনে বেশ কয়েকজন আনারস প্রতীকের সমর্থক দাঁড়িয়েছিলেন। ভোটকেন্দ্রে দায়িত্বরত দুজন পুলিশ তাদের দোকানের সামনে থেকে সরে যেতে বললে তারা ক্ষিপ্ত হয়ে তাদের মারধর শুরু করেন।

সেই ঘটনার ছবি তুলতে গেলে তারা তার ওপর চড়াও হন। একপর্যায়ে তার হাতে থাকা মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। পরেবর্তী সময় বেশ কিছুক্ষণ পর ছবি এবং ভিডিও ডিলিট করে পুলিশের মাধ্যমে মোবাইলটি তাকে ফিরিয়ে দেওয়া হয় বলে জানান তিনি।

আহত কনস্টেবল সোহেল রানা বলেন, তারা অযথাই আমার ওপর হামলা চালিয়েছে। তাদের শুধু দোকানের সামনে থেকে সরে যেতে বলেছিলাম। তবে তারা কার সমর্থক তা বলতে পারব না।

বিষয়টি নিয়ে মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান জানান, বিষয়টি সম্পর্কে তিনি অবগত আছেন। এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে গজারিয়ার উপজেলায় মোট ৬০টি কেন্দ্রে ১ লাখ ৪৭ হাজার ২৪৬ জন ভোটার রয়েছেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

ভোটকেন্দ্রে ২ পুলিশকে পেটাল প্রার্থীর সমর্থকরা

আপডেট সময় ০৬:০৯:২৯ অপরাহ্ন, বুধবার, ৮ মে ২০২৪