সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ স্থগিত

আগামী জুলাই মাসে আফগানিস্তানের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। সেই সিরিজে ৩টি ওয়ানডে, ৩টি টি-টোয়েন্টির সঙ্গে ছিল দুটি টেস্ট ম্যাচ।

কিন্তু দুই বোর্ডের সম্মতিতে এই সিরিজটি আপাতত স্থগিত রাখা হয়েছে। সিরিজটি পরে কোনো এক সময় আয়োজন করবে আফগানিস্তান ক্রিকেট বোর্ড।

এব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জালাল ইউনুস সংবাদমাধ্যমকে জানিয়েছেন, দুই বোর্ড অন্য কোনো সময়ে সিরিজটি খেলার বিষয়ে সম্মত হওয়ায় সিরিজটির তারিখ পরিবর্তন করা হয়েছে।

এ বছর সূচিতে বাংলাদেশর টেস্ট ছিল ১২টি। কিন্তু এরই মধ্যে ৪টি টেস্ট কমে গেছে। এপ্রিলে জিম্বাবুয়ের বিপক্ষে দুই টেস্ট স্থগিত হয়ে যাওয়ার পর আফগানিস্তানের বিপক্ষেও দুটি টেস্ট স্থগিত হলো। তাতে চলতি বছরে বাংলাদেশ খেলবে ৮টি টেস্ট।

জুনে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে পাকিস্তান সফর করবে বাংলাদেশ। পাকিস্তানে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা।

এরপর ভারত সফরে গিয়ে দুটি টেস্ট ও ৩টি টি-টোয়েন্টি খেলার কথা। অক্টোবরে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসবে দক্ষিণ আফ্রিকা।

নভেম্বর-ডিসেম্বরে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সফর করবে, সেখানে দুই টেস্টের সঙ্গে আছে ৩টি ওয়ানডে ও ৩টি টি-টোয়েন্টি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

বাংলাদেশ-আফগানিস্তান সিরিজ স্থগিত

আপডেট সময় ০৪:৫৩:১৮ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪