সংবাদ শিরোনাম ::
তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ জানা গেল ফাইনাল পর্যন্ত আর্জেন্টিনার প্রতিপক্ষ ও সূচি ভূমিকম্পে কাঁপল দিল্লি, জম্মু-কাশ্মীর প্রধানমন্ত্রীর সামনেই সংসদে কিল-ঘুষি, থমকে গেল অধিবেশন চীন-মায়ানমার করিডরে বাংলাদেশ যুক্ত হলে বিনিয়োগ বাড়বে : বাণিজ্যমন্ত্রী সাবেক এমডির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদকের চিঠিকেও পাত্তা দেননি আইএফআইসি চেয়ারম্যান মৌলভীবাজারের বড়লেখা সীমান্তবর্তী ডিমাই বাজারে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত মৌলভীবাজারের বড়লেখার উত্তর শাহবাজপুরে অবৈধ মাটি কাটার হিড়িক, টনক নড়ছে না প্রশাসনের ওসমান হাদিকে নিয়ে পাগলা মসজিদের দানবাক্সে চিঠি গিলাতলা-কালীগঞ্জ সড়ক সংস্কার কাজ পরিদর্শনে কর্তৃপক্ষ, কাজের মান সন্তোষজনক

ক্যাচ মিস আর হতাশাময় প্রথম সেশন

সিলেট টেস্টে দুই ইনিংসেই ব্যর্থ ছিল শ্রীলঙ্কার টপ অর্ডার ব্যাটাররা। চট্টগ্রাম টেস্টে ঘুরে দাঁড়ালেন তারা। দলকে অন্তত ভালো একটা শুরু এনে দিয়েছেন শ্রীলঙ্কান দুই ওপেনার ব্যাটার দিমুথ করুণারত্নে ও নিশান মাদুশঙ্কা। যদিও একটি জীবন পেয়েছেন মাদুশঙ্কা। তার সহজ ক্যাচ ড্রপ করেছে বাংলাদেশ। বাজে ফিল্ডিংয়ের জন্য প্রথম সেশনে উইকেটশূন্য টাইগাররা।

প্রথম সেশনে মোট খেলা হয়েছে ২৭ ওভার। যেখানে কোনো উইকেট না হারিয়েই স্কোরবোর্ডে ৮৮ রান যোগ করেছে শ্রীলঙ্কা। ব্যক্তিগত ৫৫ রান নিয়ে উইকেটে আছেন ওপেনার ব্যাটার মাদুশঙ্কা। অপর ওপেনার ব্যাটার করুনারত্নের সংগ্রহ ৩৩ রান।

সাদা পোশাকে অভিষেক ম্যাচ খেলছেন হাসান মাহমুদ। নতুন বলে ভালোই শুরু করেছিলেন এই ডানহাতি পেসার। একাধিক সুযোগও তৈরি করেছিলেন। তবে ফিল্ডারদের সহযোগিতা পাননি। ক্যাচ মিস না হলে অভিষেক উইকেটের জন্য খুব বেশি হয়তো অপেক্ষা করতে হতো না হাসানকে।

ইনিংসের ৬ষ্ঠ ওভারেই উইকেট পেতে পারতেন পেসার হাসান । তার করা বল অফ স্টাম্পের বাইরে বেরিয়ে যাওয়ার সময় জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন ব্যাটার মাদুশঙ্কা। আউট সাইড এজে স্লিপে দাঁড়ানো মাহমুদুল হাসান জয়ের হাতে বল যায়। কিন্তু সহজ ক্যাচটি লুঁফে নিতে পারেননি তিনি।

এই ক্যাচ মিসের মাশুল শান্ত বাহিনী এখন গুনছে। মাদুশঙ্কা ইতোমধ্যেই স্পর্শ করেছেন ব্যক্তিগত অর্ধশতক। ৮০ বলের বিনিময়ে এই মাইলফলক ছুঁয়েছেন তিনি। ৯৭ বল খেলে ৫৫ রান করে অপরাজিত আছেন এই ব্যাটার।

প্রথম সেশনে আরও একটি সুযোগ তৈরি করেছিলেন হাসান মাহমুদ। ইনিংসের ২২তম ওভারে শেষ ডেলিভারিটি বাউন্সার মেরেছিলেন এই বোলার। সেখানে হুক করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ তোলেন ব্যাটার করুনারত্নে। কিন্তু ফিল্ডার সাকিব সীমানা থেকে কিছুটা দূরে থাকায় ক্যাচটি তালুবন্দি করতে পারেননি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

তারেক রহমানের চীন সফর নিয়ে ভারতের গণমাধ্যমে উদ্বেগ

ক্যাচ মিস আর হতাশাময় প্রথম সেশন

আপডেট সময় ০১:০৮:৩৯ অপরাহ্ন, শনিবার, ৩০ মার্চ ২০২৪