ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ মার্চ ২০২৬, ৭ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প কেন্দ্রীয় চুক্তিতে যে পরিবর্তন আনতে যাচ্ছে ভারত পিএসএলে নিরাপত্তা নিয়ে অস্ট্রেলিয়ার উদ্বেগ, যা বলছে পিসিবি যমুনায় সর্বস্তরের মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী পাটুরিয়ায় যাত্রীদের উপচে পড়া ভিড়, পারাপারে চলছে ১৮টি লঞ্চ চট্টগ্রামে ডিসির নির্দেশে যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকদের বকেয়া পরিশোধ মন্ত্রী-এমপিরা কে কোথায় ঈদ করবেন? ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন শরীয়তপুর জেলা বি এন পি সাংগঠনিক সম্পাদক ও সখিপুর থানা বি এন পির আহ্বায়ক এস এম এ হামিদ ঈশ্বরদী থেকে এলো উদ্ধারকারী ট্রেন, সৈয়দপুর থেকে আসছে আরেকটি রূহানীনগর এর পক্ষ থেকে সম্মানিত ইমাম-মুয়াজ্জিনগণকে  হাদিয়া প্রদান

হামলা মামলা গ্রেফতার নির্যাতন ও গুম খুন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

আজ শুক্রবার ( ২৯ মার্চ) মিরপুর থানাধীন ৭,১১,১২,১৩ নং ওয়ার্ড শাহআলী থানাধীন ৮, ৯৩ নং ওয়ার্ড এবং দারুসসালাম থানাধীন ৯,১০ নং ওয়ার্ড, তুরাগ থানা বিএনপির ৫৩, ৫২, ৫৪ নং ওয়ার্ড বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনাসভায়
প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আওয়ামী লীগ সরকার জনবিচ্ছিন্ন হয়ে জোর করে ক্ষমতায় টিকে থাকতে চায়। সেজন্য বিরোধী কণ্ঠকে স্তব্ধ করতে নির্যাতনের চরম পদক্ষেপ গ্রহণ করেছে। এসব করে বিএনপিকে দমানো যাবে না।

তিনি বলেন, দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের ভোটাধিকার নেই, কথা বলার অধিকার নেই। নিত্যপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে মানুষের নাভিশ্বাস, মানুষ কঠিন সময় অতিক্রম করছে । গত ১৭ বছর ধরে গায়ের জোরে এই সরকার ক্ষমতায় রয়েছে। এই সময়ে সারাদেশে লক্ষ লক্ষ নেতাকর্মীর নামে মিথ্যা যড়যন্ত্র মূলক মামলা দিয়েছে, হাজার হাজার নেতাকর্মী গুম খুন করেছে, এত নির্যাতন করেও জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করতে পারেনি।

দেশে লুটপাট ও দুর্নীতি চলছে জানিয়ে বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিদ্যমান সকল সংকট থেকে দেশ ও মানুষকে বাঁচাতে হলে এই সরকারকে ক্ষমতা থেকে বিদায় করতে হবে।

মিরপুরে দারুসসালাম থানা বিএনপির ইফতার মাহফিল আয়োজন করে থানা বিএনপির আহবায়ক এসএ সিদ্দিক সাজু। উত্তরার তুরাগে ৫২,৫৩,৫৪ নং ওয়ার্ড বিএনপির ইফতারে ৫৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সোহেল রানার সভাপতিত্বে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক আনোয়ারুজ্জামান আনোয়ার, মোস্তাফিজুর রহমান সেগুন, হাজী মোঃ মোস্তফা জামান, মহানগর সদস্য হাজী ইউসুফ, এবিএমএ রাজ্জাক, তুরাগ থানা বিএনপির আহবায়ক আমান উল্লাহ ভূইয়া, যুগ্ম আহবায়ক হারুন অর রশীদ খোকা, হাজী জহিরুল ইসলাম,মোঃ চান মিয়া, মোঃ রফিক মোল্লা খিলক্ষেত থানা বিএনপির যুগ্ম আহবায়ক সিএম আনোয়ার হোসেনসহ বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হরমুজ প্রণালিকে মুক্ত করতে বেশি সময় লাগবে না : ট্রাম্প

হামলা মামলা গ্রেফতার নির্যাতন ও গুম খুন করে বিএনপিকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব বিএনপির কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।

আপডেট সময় ০৮:৪৯:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মার্চ ২০২৪